সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে রবিনা ট্যান্ডনের ‘মাতর’কে। গত শনিবারই নাকি সেন্সর বোর্ডের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর, ছবি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে সেন্সর বোর্ডের টিমটি কার্যত উঠে চলে যায়। বোর্ডের তরফে দাবি করা হয়েছে, তাদের ছবিটি নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল।
সেন্সর বোর্ডকে কোনও ছবি দেখানোর আগে ছবির একটি স্ক্রিপ্ট জমা দিতে হয় বোর্ডকে। যা দেখে আগে থেকেই সেন্সর বোর্ড ঠিক করে নেয় ছবির কোন অংশে তাদের বিশেষ নজরদারি দরকার। সূত্রের খবর, ‘মাতর’ ছবির ক্ষেত্রে যে স্ক্রিপ্টটি জমা দেওয়া হয়েছিল তার সঙ্গে ছবির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন বোর্ডের এক সদস্য। ওই সদস্যর কথায়, “মাতর-এর স্ক্রিনিং শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা বুঝতে পারি আমাদের হাতে যে স্ক্রিপ্টটি দেওয়া হয়েছে, তার সঙ্গে ছবির অনেক পার্থক্য।”
যদিও ছবির প্রযোজক অঞ্জুম রিজবি বলেন, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে সেন্সর বোর্ড এই স্ক্রিনিং বন্ধ করেন। খুব শীঘ্রই তারা দ্বিতীয়বার ছবিটি দেখবেন। ছবিতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন। মেয়ের ন্যায়ের জন্য লড়াই করতে দেখা যাবে তাঁকে। ২১ এপ্রিল মুক্তি পাবে ‘মাতর’।
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!