Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Srijit Mukherji

অবিকল যেন মৃণাল সেন, প্রকাশ্যে সৃজিতের ‘পদাতিক’ ছবিতে চঞ্চল চৌধুরীর লুক

প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১০:৪৪

options
link
অবিকল যেন মৃণাল সেন, প্রকাশ্যে সৃজিতের ‘পদাতিক’ ছবিতে চঞ্চল চৌধুরীর লুক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে নামভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এ চমক আগেই দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তারপরেই খবরে আসে সৃজিতের ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। চমক ছিল সেখানেও। সম্প্রতি, সৃজিতের ‘পদাতিক’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অমিতাভ বচ্চন। সব মিলিয়ে সৃজিতের ‘পদাতিক’ ছবি নিয়ে যে ইতিমধ্যেই টলিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে। আর এবার সেই আলোচনায় ঢুকে পড়ল। ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক! যা দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। প্রকাশ্য়ে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও। শুধু তাই নয়, প্রকাশ্যে যুবক মৃণাল সেনের লুক। যেখানে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তী।

মৃণাল সেনের চরিত্রে মনামী ঘোষ।

কলকাতা চলচ্চিত্র উৎসবে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়ে ছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। কথা রাখলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন, তাঁর মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। সৃজিতের কথায়, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্য়ালেঞ্জ।

Advertisement
মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী।

[আরও পড়ুন: ঐন্দ্রিলার মৃত্যুর পর অভিনেত্রীর ফেসবুক ব্যবহার করছেন মা শিখা শর্মা! ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ]

সংবাদ মাধ্যমকে সৃজিত (Srijit Mukherji) জানিয়েছেন, ”চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তাঁর যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।”

প্রকাশ্যে যুবক মৃণাল সেনের লুক। যেখানে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে।

১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen’s Birth Day) ৯৯ তম জন্মতিথিতে নতুন ওয়েব সিরিজ তৈরির খবর শেয়ার করেছিলেন সৃজিত।

সেই সময় সৃজিত লিখেছিলেন, ”সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।”

 

প্রসঙ্গত, তবে শুধু সৃজিতই নয়, মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন। কুণালের কথায়, ”আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবার জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন ‘চালচিত্র’। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।”

[আরও পড়ুন: আগামী সপ্তাহেই গাঁটছড়া বাঁধছেন ছোটপর্দার ‘ঊষসী’, পাত্র কে? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.