সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চাঁদ কেন আসে না আমার ঘরে…’, যাঁর এই গান গেয়ে কত বিনিদ্র রজনী কাটিয়েছেন শ্রোতা-অনুরাগীরা, সেই শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের আক্ষেপ ঘুচল আজ, ২৩ আগস্ট। কারণ, চন্দ্রপৃষ্ঠে ইসরোর ‘বিক্রম’ এদিন সফলভাবেই পা রাখল। ১৪০ কোটি দেশবাসী যে বিষয়ে আজ গর্বিত, সেই সুরে সুর মিলিয়েই অতীতের সুর বদলালেন রাঘব চট্টোপাধ্যায়।
চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের পর গায়কের রসিক মন্তব্য, “চাঁদ তো আসবে না, তাই আমরাই চলে এলাম।” রাঘবের কণ্ঠে ‘চাঁদ কেন আসে না আমার ঘরে’ গানটি বাঙালি শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে আজও বিরাজ করে। চাঁদের নাম শুনলেই মনে গুনগুনিয়ে ওঠে এই গান। বুধবার সকালেই উচ্ছ্বাস প্রকাশ করে রাঘব বলেছিলেন, “গতকাল থেকেই এটা ভাবছিলাম। মজার একটা কাব্যিক কল্পনা ছিল গানটায়। আমার গানটাও সুপারহিট হয়েছিল। আর আজ আমরা চাঁদে পৌঁছতে চলেছি।”
‘সেই অভিমানিনী আজও তো বলেনি, আসবে কিনা সে ফিরে…’, কুড়ির দশকে রাঘব চট্টোপাধ্যায় এই গান কলেজ ক্যান্টিন থেকে পড়ার ব্যাচ কেটে প্রেমিকার বাড়ির বাইরের রাস্তায়, সর্বত্র রাজত্ব করত। আর চাঁদের গানের সেই শিল্পীই আজ চন্দ্রযান ৩-র সাফল্যে মত বদলে বলছেন, “চাঁদ তো আসবে না, তাই আমরাই চলে এলাম।”
[আরও পড়ুন: আফগানিস্তানের প্ল্যান বাতিল? কার্গিলে শুটিং করবেন ‘কাবুলিওয়ালা’ মিঠুন!]
একরাশ অভিমানের সুর দিয়েই এই গানের শুরু। কল্পনার দেশে বহুবার চাঁদমামা কিংবা চাঁদবদন প্রেমিকার কথা ভেবেছি আমরা অনেকে। আজ সেই গানের স্রষ্টাই মজাচ্ছলে বলছেন, “চাঁদ তো আসবে না, তাই আমরাই চলে এলাম।”
View this post on Instagram
[আরও পড়ুন: ‘দাদার খাটের নিচেই কয়েকশো কোটি’! পুজোর অনুদান নিয়ে বিস্ফোরক কমলেশ্বর]
সর্বশেষ খবর
-
‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’, বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে তোপ খাড়গের
-
মুসলিম হয়েও হিন্দু ধর্মকে সম্মান! শিব সাক্ষী রেখে কোন নতুন অধ্যায়ের ইঙ্গিত যশ-নুসরতের?
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের