সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্ক্যাম ১৯৯২’, ‘দ্য বিগ বুল’ ছবির মাধ্যমে বলিউডের পর্দায় উঠে এসেছিল আর্থিক কেলেঙ্কারির গল্প। আর এবার টলিপর্দাতেও ফুটে উঠবে মানি মাফিয়ার কাহিনি। পরিচালক সত্যজিৎ দাসের নতুন ছবিতে দেখা মিলবে কলকাতার মানি মাফিয়া কেতন পারেখের জীবনের গল্প। ছবির নামও ‘মানি মাফিয়া’! আর এই ছবিতেই তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে।
সময়টা ২০০৮ সাল। ১২০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল শহর কলকাতার বুকে। এর নেপথ্যে ছিলেন কেতন পারেখ নামে এক ব্যক্তি। জানা যায়, হর্ষদ মেহতার খুবই ঘনিষ্ঠ ছিলেন কেতন পারেখ। কেতন পারেখের নানা কীর্তি নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।
[আরও পড়ুন: আর্থিক জালিয়াতির শিকার অভিনেত্রী রিমি সেন, খোয়ালেন ৪ কোটি টাকা!]
‘মানি মাফিয়া’ ছবিতে কেতনের ভূমিকায় দেখা যাবে সুরজিৎ মানাকে। এছাড়াও ছবিতে রয়েছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকারের মতো অভিনেতারা। গোটা ছবিরই শুটিং হয়েছে কলকাতায়। বাংলা ছাড়াও এই ছবি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু ভাষায়।
এই ছবি ছাড়াও পরিচালক বিক্রম আদিত্য অর্জুনের থ্রিলার ছবি ‘মৃত্যুর রং ধূসর’-এ দেখা যাবে চিরঞ্জিৎকে। এই ছবিতে কমলেশ্বরের সঙ্গে জুটি বেঁধেছেন চিরঞ্জিৎ। ‘মৃত্যুর রং ধূসর’ ছবিতেও রহস্য উদঘাটনের দায়িত্ব কাঁধে নেবেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
[আরও পড়ুন: বিছানায় জাপটে ধরে ঐন্দ্রিলাকে একডজন চুমু! অঙ্কুশের সারপ্রাইজে নাজেহাল নায়িকা]
সর্বশেষ খবর
-
নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস বদল, রাজ্যপালের বাজেট ভাষণে ‘ভয় আউট, ভরসা ইন’
-
অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা
-
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র