সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে আসবে তাঁর আপকামিং ছবি টাইগার থ্রি-এর ট্রেলার। এই অপেক্ষায় দিন গুনছেন সলমন খানের অনুরাগীরা। কিন্তু তারই মধ্যে সামনে এল তাঁর দক্ষিণী ছবি ‘গডফাদার’-এর টিজার। সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে যেখানে জুটি বেঁধেছেন তিনি। দক্ষিণের জমজমাট অ্যাকশন আর বলিউড স্টাইলের মিশেলে একেবারে জমে ক্ষীর গদফাদার ছবির টিজার।
দক্ষিণী ছবিতে তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করতে চলেছেন। আগেই জানিয়েছিলেন বলিউডের দাবাং খান! ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ছবিতে হাতেখড়ি হতে চলেছে সলমনের। এ খবর সামনে আসার পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। আর রবিবার ছবির টিজার সামনে আসতে যে সেই উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। ২২ আগস্ট চিরঞ্জীবীর জন্মদিন। তার আগেই মুক্তি পেল টিজার। সেখানেও শুভেচ্ছা জানানো হয়েছে সুপারস্টারকে।
#Godfather Teaser on 21st Aug
A sample of our love for Megastar @KChiruTweets to celebrate his forthcoming birthday
It’s gonna be massive 👍@BeingSalmanKhan #Nayanthara @MusicThaman @AlwaysRamCharan @ProducerNVP @SuperGoodFilms_ @KonidelaPro @saregamasouth pic.twitter.com/gMXuQ2Ik2K— Mohan Raja (@jayam_mohanraja) August 18, 2022
[আরও পড়ুন: ‘আত্মসম্মানের সঙ্গে আপস নয়’, গুলাম নবি আজাদের পর কংগ্রেসের পদ ছাড়লেন আনন্দ শর্মাও]
সুপারহিট মালায়লম ছবি ‘লুসিফার’কেই তেলুগু ভাষায় রিমেক করেছেন চিরঞ্জীবী। আর এই ছবিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমনকে। এক মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে আলাদা আলাদা করেই গুরুত্ব পেয়েছেন দুই তারকাই। একদিকে বন্দুক হাতে এন্ট্রি হচ্ছে চিরঞ্জীবীর তো অন্যদিকে কালো জ্যাকেট চাপিয়ে বাইকে চেপে ক্যামেরার সামনে হাজির সলমন। শোনা গিয়েছিল, সলমনের পানভেলের ফার্ম হাউসে নাকি এ ছবির শুটিং করেছেন চিরঞ্জীবী।
ইতিমধ্যেই সামনে এসেছে সলমনের ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গিয়েছে একেবারে অ্যাকশন অবতারে। এবার রাজনৈতিক থ্রিলার ‘গডফাদারে’ও তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে। চলতি বছরের শেষের দিকেই ছবিটি মুক্তি পাবে।
[আরও পড়ুন: ১৮ বছরের লড়াই নিমেষে মিথ্যে! ধর্ষকদের ‘হিরো’ হতে দেখে হতবাক বিলকিসের স্বামী]
সর্বশেষ খবর
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে ‘অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’