ক্ষীরোদ ভট্টাচার্য: বৃহস্পতিবার কবীর সুমনকে দেখতে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪.২৫ নাগাদ কবীর সুমনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী বলেন, ‘কবীর সুমন এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। বার বার বাড়ি ফেরার জন্য বায়না করছেন। আমি বললাম, আরও দশদিন হাসপাতালে থাকতে হবে। একেবারে সুস্থ হয়েই বাড়ি যাবেন আপনি।’ এদিন মমতা আরও জানালেন, ”যখনই কবীর সুমনের সঙ্গে দেখা হয়, তখনই বাংলা খেয়াল নিয়ে কথা হয়। আজও সেটাই হল। আমি ওকে জয় বাংলা বলেছি। আমাকেও সুমন জয় বাংলা বলেছে।”
গত সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন কবীর সুমন। হৃদপিণ্ডের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন শিল্পী। আগের থেকে অনেকটাই সুস্থ। সরানো হয়েছে অক্সিজেন সাপোর্টও। শিল্পীর বয়সের কথা মাথায় রেখে তাঁকে কম পাওয়ারের সীমিত সংখ্যক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: জল পড়ছে, পলেস্তারা খসছে! লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়লেন নিক-প্রিয়াঙ্কা, মামলাও দায়ের করলেন]
হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার সকালে সুমন নিজে ফেসবুকে লেখেন, “শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।”
[আরও পড়ুন: ব্যবসা না হোক! তবুও জাতীয় পুরস্কারের মঞ্চে দেশের সেরা বাঙালি পরিচালকরাই, উচ্ছ্বসিত সৃজিত]
সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস