সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত সংকটজনক জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। দিল্লি এইমস সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অভিনেতা। কাজ করছে না তাঁর মস্তিষ্ক। গতকাল শারীরিক অবস্থার খুবই সামান্য উন্নতি হলেও, সংকট এখনও কাটেনি। অভিনেতাকে রাখা হয়েছে ভেন্টিলেশনেই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজু। রাজু শ্রীবাস্তবের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রাজুর মস্তিষ্ক একেবারেই কাজ করছে না। চিকিৎসকরা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিনেতার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’
বুধবার হৃদরোগে আক্রান্ত জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। তাঁকে ভরতি করা হয় দিল্লির AIIMS-এ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে।
[আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের রোষানলে সেলিব্রিটি ঘটক সীমা ]
রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav) সেক্রেটারি ও পি আর অজিত সাক্সেনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে এসেছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে যান। এক্সারসাইজ করছিলেন। হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। আপাতত, অভিনেতাকে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।
View this post on Instagram
স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে দারুণ জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে শো করে বেড়ান তিনি। তবে শুধু স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন রাজু। স্বাভাবিকভাবেই রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতার খবর শুনে ভক্তদের মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার কুশল কামনা করেছেন অনুরাগীরা।
[আরও পড়ুন: ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের জেরে আরও বিপাকে! রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি