তারকা হওয়া কি আর কম ঝক্কির! পান থেকে চুন খসলেই, যত বড় সুপারস্টারই হোন না কেন, ছেড়ে কথা বলেন না নেটপাড়ার নীতিপুলিশেরা। এবার বিতর্কের শিরোনামে অনন্যা পাণ্ডের (Ananya Panday) নৃত্যশৈলী। নটরাজ মূর্তিকে সাক্ষী রেখে মঞ্চে যেরকম ভঙ্গিতে ভরতনাট্যম পরিবেশন করেছেন নায়িকা, তার ঝলক দেখেই রে-রে করে উঠেছেন দেশের সংস্কৃতিমহলের একাংশ। গত চব্বিশ ঘণ্টায় অনন্যা পাণ্ডের ভরতনাট্য়ম বিতর্ক নিয়ে সোশাল পাড়াতেও ঝড় বয়ে গিয়েছে। এবার অভিনেত্রীর উদ্দেশে চরম আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী ড: শামা মোহম্মদ।
ঠিক কী ঘটেছে? সদ্য মুক্তি পেয়েছে অনন্যা অভিনীত রোম্যান্টিক ছবি ‘চাঁদ মেরা দিল’। বর্তমান প্রজন্মের ভাব-ভালোবাসা এই ছবির উপকরণ। যদিও সিনেসমালোচকরা খুব একটা ভালো নম্বর বসাননি মার্কশিটে, এর মাঝেই আবার ‘গোদের উপর বিষফোঁড়া’র মতো উড়ে এসে জুড়ে বসেছে ট্রোল! ছবির এক দৃশ্যে ফিউশন স্টাইলে ভরতনাট্যম নাচতে গিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন অনন্যা। নটরাজ মূর্তির সামনে পশ্চাৎদেশ দুলিয়ে ভিন্ন আঙ্গিকে নাচতে দেখা গিয়েছে তাঁকে। যা দেখে রীতিমতো ‘থ’ নেটপাড়াও। তাঁদের মতে, নাচের নামে অনন্যা পাণ্ডে যা করেছেন, তা কেবলই উদভ্রান্তের মতো হাত-পা ছোড়া। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম এই ধারাকে রীতিমতো অসম্মান করেছেন অভিনেত্রী, এমনটাই দাবি নিন্দুকদের। এবার সেই ট্রোলযজ্ঞেই ঘৃতাহূতি করল কংগ্রেস নেত্রীর মন্তব্য।
আরও পড়ুন:
“শাস্ত্রীয় নৃত্য এক দীর্ঘ অধ্যয়ন তথা সাধনার বিষয়, হুট করে যে কারও পক্ষে এটা রপ্ত করা সম্ভব নয়। অনন্যা পান্ডে আমার প্রিয় নৃত্যশৈলী ভরতনাট্যমকে একদম শেষ করে দিয়েছেন!…”
শামা মোহম্মদের মন্তব্য,”শাস্ত্রীয় নৃত্য এক দীর্ঘ অধ্যয়ন তথা সাধনার বিষয়, হুট করে যে কারও পক্ষে এটা রপ্ত করা সম্ভব নয়। অনন্যা পান্ডে আমার প্রিয় নৃত্যশৈলী ভরতনাট্যমকে একদম শেষ করে দিয়েছেন! আমি ৭ বছর বয়স থেকে ১৩ বছর বয়স পর্যন্ত এই নাচ শিখেছি। কুয়েতে আমার ‘আরঙ্গেত্রম’ও সম্পন্ন করেছি এবং তারপর আর কোনওদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। শাস্ত্রীয় নৃত্য শেখার জন্য দীর্ঘ অধ্যয়ন, অনুশীলনের প্রয়োজন। কিন্তু মিস পান্ডের মতো হুট করে এরকমভাবে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করা না! দয়া করে ভরতনাট্যমের মতো এত সুন্দর নৃত্যশৈলীকে অপমান করবেন না।”

কেউ বা কটাক্ষ করে বলছেন, ‘ভরতনাট্যমকে পুরোপুরি ধ্বংস করার আগে কেউ অনন্যা পাণ্ডেকে থামাও। নটরাজকে সাক্ষী রেখে এমন নাচের ধৃষ্টতা অভাবনীয়!’ আরেকজন লিখছেন ‘২০০ খ্রিস্টপূর্বাব্দে ভরতনাট্যমের জন্ম হলেও অনন্যা পাণ্ডে সেটা শেষ করে দিলেন ২০২৬ সালে এসে।’ আরেকজন লিখেছেন, অনন্যা এমনভাবে হাত-পা ছুড়ছেন যেন ভূমিকম্পের মধ্যে কেউ বিয়ের অনুষ্ঠানে নাচতে চাইছেন। আবার কারও মতে, এই নাচ বুঝিয়ে দিচ্ছে শাস্ত্রীয় নৃত্যের প্রতি ইন্ডাস্ট্রির ঔদাসীন্য কোথায় পৌঁছেছে। সবমিলিয়ে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে অনন্যা পাণ্ডের ওই নাচের দৃশ্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে!
More than the “Bharatanatyam” of Ananya Panday, Putting up the statue of Nataraja behind her is what hurt me the most. pic.twitter.com/FmwSuSRDeC
— Ganesh (@me_ganesh14) May 25, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জোর করে শৌচালয়ে ঢুকে মহিলাকে যৌনাঙ্গ প্রদর্শন! গ্রেপ্তার ডেলিভারি বয়
-
মন্দারমণিতে সানি লিওন! ‘বেবি ডলে’র ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া
-
কলকাতা পুরসভায় ২০০টি ওয়ার্ড! পুনর্বিন্যাসের কাজ শুরু করতে জোড়া কমিটি গঠন
-
এখনও হিট! শুভেন্দুর সাংগঠনিক বৈঠকের আগে বিজেপি নেতা-কর্মীদের ঝালমুড়ি ‘পার্টি’
-
গম্ভীর-শ্রেয়স জুটিতে জোড়া চুনকাম, চার বছর পর টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া