সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই সাত পাকে বাঁধা পড়ছেন টলিউডের হ্যান্ডসাম নায়ক সৌরভ দাস ও মিষ্টি নায়িকা দর্শনা বণিক। ইতিমধ্য়েই আইবুড়ো ভাত, আশীর্বাদ সেরে ফেলেছেন দুই তারকা। এখন শুধু ছাদনাতলায় যাওয়া বাকি। বিয়ের সাজে সেজে উঠেছে দুই তারকার বাড়িও। ফুলমালা, টুনি বাল্বে দর্শনা-সৌরভের বাড়ি পেয়েছে নতুন রূপ। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন এই তারকা জুটি।

১৫ ডিসেম্বর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর। অধিবাস থেকে গায়ে হলুদ সবেতেই শাড়ি পরবেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। বিয়ের বেনারসিতে রয়েছে চমক। গোটা শাড়িতে থাকবে রুপোর কাজ।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]
View this post on Instagram
দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও নাকি থাকবে চমক। তবে বাঙালি খাবারকেই অগ্রাধিকার দেবেন দর্শনা ও সৌরভ।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে নুন্যতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর