সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকার প্রেমে আরেক তারকা। শাহরুখ খান ও ডেভিড বেকহ্যাম। বৃহস্পতিবার শাহরুখের ডাকে সাড়া দিয়ে মন্নতে বলিউড বাদশার সঙ্গে পার্টি করেছেন বেকহ্য়াম। রাতভর চলেছে আড্ডা, তিনি শিখেছেন বলিউডি আদবকায়দা। তার পর শাহরুখ ম্যাজিকে বেকহ্যামও যেন মুগ্ধ। আর তাই তো নিজের দেশে ফিরেই সোজা শাহরুখকে মেসেজ করলেন।
শাহরুখকে ধন্যবাদ জানাতে টুক করে টুইট করে ফেলেছেন বেকহ্যাম। ভালোবাসা মাখানো শব্দ প্রয়োগ করে কিং খানকে তিনি লিখলেন, ”তুমি অসাধারণ মানুষ। তোমার বাড়িতে পা রেখে নিজেকে ধন্য মনে করছি। তোমার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার এবারের ভারত সফর উজ্জ্বল হয়ে উঠেছে তোমাদের জন্য। লন্ডনে আসলে আমার বাড়ি অবশ্য এসো। যে কোনও দিন, যে কোনও সময়।”
[আরও পড়ুন: শাহরুখের দাপট! ‘ডাঙ্কি’র জেরেই কি পিছিয়ে গেল ক্যাটরিনার ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তি?]
View this post on Instagram
সোশাল মিডিয়ায় বেকহ্যামকেও উপদেশ দিয়েছেন শাহরুখ। করেছেন লম্বা টুইট।
শাহরুখ লিখেছিলেন, ”বৃহস্পতিবার রাত কাটল আইকনের সঙ্গে। একজন জেন্টালম্যানকে সামনাসামনি দেখলাম। বহু দিন থেকেই ইনি আমাকে অনুপ্রাণিত করেন। ছোট বাচ্চাদের সঙ্গে যখন উনি কথা বলছিলেন, তখন বুঝতে পারলাম কতটা নরম মানুষের তিনি। আপনার পরিবারের জন্য রইল ভালোবাসা। খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, এবার একটু ঘুমোন।” শাহরুখের সেই উপদেশের জবাই যেন দিলেন বেকহ্যাম। এক সাক্ষাতেই যে শাহরুখ তাঁর মন জিতে নিয়েছেন। তা স্পষ্ট জানালেন টুইটে।
[আরও পড়ুন: গোপনে প্রেম করছেন করণ জোহর! প্রেমিকের নাম ফাঁস করলেন করিনা]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট