সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বইয়ের লোলাপালোজায় পারফর্ম করলেন নিক ও তাঁর ভাইয়েরা। জোনাস ভাইয়ের পারফরম্যান্স দেখে আপ্লুত গোটা মুম্বই। তবে দীপিকার নজর কিন্তু শুধুই নিক জোনাসের দিকে! নিককে নিয়ে যেন একটু বেশিই আদিখ্য়েতা দেখালেন দীপিকা।
গপ্পোটা হল, দীপিকা তাঁর ইনস্টাগ্রামে নিকের পারফরম্যান্সে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, সো কুল! আসলে, নানা গানের মাঝে নিক জোনাস বলিউড ছবি দিল ধরেক নে দো ছবির গল্লা গোরিয়াঁ গানটি গেয়েছেন। আর নিকের গলায় বলিউডের গান শুনেই আপ্লুত দীপিকা।

[আরও পড়ুন: সংসার-দাম্পত্য বাজি রেখেও ‘বিগ বস’-এ হার অঙ্কিতার, শাশুড়ির অভিযোগ, ‘মানসম্মান ডোবালে!]
শনিবার রাতে মুম্বই কাঁপিয়ে দিলেন নিক জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে দর্শক-শ্রোতাদের সে কী উচ্ছ্বাস। সেই কনসার্ট দেখতে গিয়েছিলেন খোদ তাপসী পান্নু। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। ছবি পোস্ট করে বলেছেন “জামাইবাবু মঞ্চে।” প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’।
[আরও পড়ুন: OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!]
সর্বশেষ খবর
-
বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া