Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Deepika Padukone

প্রিয়াঙ্কার স্বামীর দিকে নজর দীপিকার! প্রকাশ্যেই নিক জোনাসকে নিয়ে আদিখ্যেতা রণবীর ঘরনির

কী করলেন দীপিকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৫:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৫:০৫

options
link
প্রিয়াঙ্কার স্বামীর দিকে নজর দীপিকার! প্রকাশ্যেই নিক জোনাসকে নিয়ে আদিখ্যেতা রণবীর ঘরনির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বইয়ের লোলাপালোজায় পারফর্ম করলেন নিক ও তাঁর ভাইয়েরা। জোনাস ভাইয়ের পারফরম্যান্স দেখে আপ্লুত গোটা মুম্বই। তবে দীপিকার নজর কিন্তু শুধুই নিক জোনাসের দিকে! নিককে নিয়ে যেন একটু বেশিই আদিখ্য়েতা দেখালেন দীপিকা।

গপ্পোটা হল, দীপিকা তাঁর ইনস্টাগ্রামে নিকের পারফরম্যান্সে একটি ভিডিও শেয়ার করে লিখলেন, সো কুল! আসলে, নানা গানের মাঝে নিক জোনাস বলিউড ছবি দিল ধরেক নে দো ছবির গল্লা গোরিয়াঁ গানটি গেয়েছেন। আর নিকের গলায় বলিউডের গান শুনেই আপ্লুত দীপিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সংসার-দাম্পত্য বাজি রেখেও ‘বিগ বস’-এ হার অঙ্কিতার, শাশুড়ির অভিযোগ, ‘মানসম্মান ডোবালে!]

শনিবার রাতে মুম্বই কাঁপিয়ে দিলেন নিক জোনাস। লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে জোনাস ব্রাদার্সের কনসার্টে দর্শক-শ্রোতাদের সে কী উচ্ছ্বাস। সেই কনসার্ট দেখতে গিয়েছিলেন খোদ তাপসী পান্নু। বলিউড নায়িকাকে উদ্দাম নাচও করতে দেখা গেল জোনাস ভাইদের গানের তালে। ছবি পোস্ট করে বলেছেন “জামাইবাবু মঞ্চে।” প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘পরদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়ণে কোনও খামতি রাখল না বলিউড। এইপ্রথম ভারতে লাইভ কনসার্ট করলেন ‘জোনাস ব্রাদার্স’।

[আরও পড়ুন: OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.