সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য় অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা। সেই আগুন জ্বালানো রসায়নের ইঙ্গিত পাওয়া গেল ‘ফাইটার’ ছবির নতুন পোস্টারে।
‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। বায়ুসেনার পোশাকে নজর কাড়লেন হৃতিক ও দীপিকা।
সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এই সিনেমার পরিচালক। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬ জানুয়ারি গোটা দেশের প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক