সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আইনিভাবে স্ত্রীর থেকে আলাদা হলেন পপ তারকা ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)। প্রায় এক কোটি টাকার খোরপোশের বিনিময়েই স্ত্রী শালিনীর থেকে ডিভোর্স পাচ্ছেন বলে খবর। হানি সিংয়ের স্ত্রী গায়কের বিরুদ্ধে করা গার্হস্থ্য হিংসার সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন। বুধবার দিল্লি আদালত হানি সিং ও শালিনী তলওয়ারের বিবেহবিচ্ছেদের মামলায় মঞ্জুর করেছে। এদিন আদালতে হানি বলেন, ‘তাঁর স্ত্রীয়ের সঙ্গে কোনওভাবে থাকা সম্ভব নয়। এই সম্পর্কের ইতি এখানেই।’
বলিউডে পা রেখেই র্যাপের সংজ্ঞা বদলে দিয়েছিলেন। তাঁর হাত ধরেই ভোল বদলে যায় পার্টি সংয়ের চেহারা। ‘আংরেজি বিট’ থেকে ‘পার্টি অলনাইট’- একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেন হানি সিং। সিনেমার পাশাপাশি সুপারহিট হয়েছে তাঁর ভিডিও অ্যালবামগুলিও। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং। তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই।
[আরও পড়ুন: প্রসেনজিতের পরিচালনায় নটী বিনোদিনী কঙ্গনা! জল্পনা তুঙ্গে ]
প্রায় ২১ বছরের দাম্পত্য হানি সিং ও শালিনী তলওয়ারের। আর অত্যন্ত তিক্তভাবেই তা ভাঙে। হানি সিং ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন শালিনী। নিজের অভিযোগ শালিনী জানিয়েছিলেন, তাঁকে যৌন হেনস্তা করা হত। শারীরিক নিগ্রহের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হত। এমনকী হানি সিংয়ের বাবার বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন শালিনী।
[আরও পড়ুন: হাসপাতালে জিনাত আমান, করাতে হল অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেত্রীর?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি