Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Delhi HC Sameer Wankhede

ধোপে টিকল না শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে ২ কোটির মামলা! সমীর ওয়াংখেড়েকে ফেরাল দিল্লি হাই কোর্ট

কেন সমীর ওয়াংখেড়েকে ফিরিয়ে দিল দিল্লি হাই কোর্ট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:৩৩

options
link
ধোপে টিকল না শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে ২ কোটির মামলা! সমীর ওয়াংখেড়েকে ফেরাল দিল্লি হাই কোর্ট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ, সিরিজের তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি। কিন্তু শুক্রবার সমীর ওয়াংখেড়েকে ফিরিয়ে দিল দিল্লি হাই কোর্ট।

আদৌ এই মামলার গ্রহণযোগ্যতা কতটা? কেনই বা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন? আদালতে পালটা প্রশ্নের মুখে পড়তে হল সমীর ওয়াংখেড়েকে। পাশাপাশি, তাঁর আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। দিল্লি হাই কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার সূত্রপাত বা কারণ দিল্লিকে ঘিরে নয়, তাই এই মামলা দিল্লিতে কার্যকর নয়। অতঃপর দিল্লি উচ্চ আদালতে যে প্রাক্তন এনসিবি আধিকারিকের মামলা ধোপে টিকল না, তা বলাই বাহুল্য।

Advertisement

‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে…’, এমন সংলাপের মাধ্যমে ‘ব্যাডস অফ বলিউড’-এর পয়লা ঝলকেই মাদককাণ্ডের গ্রেপ্তারিকে ব্যাঙ্গ করে আভাস দিয়েছিলেন ‘পিকচার অভি বাকি হ্যায়’। আর সিরিজ মুক্তির পর ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল! প্রথম সিরিজেই সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখানোর পাশাপাশি প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়েকেও ‘ছোবল’ মারলেন বাদশাপুত্র। আর নেটফ্লিক্সের পর্দায় সেই সিরিজ দেখেই আইনি পদক্ষেপ করেছিলেন ক্ষিপ্ত সমীর।

একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে মাদককাণ্ডে নাম জড়ায় আরিয়ান খানের। তারপর এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত সময়’ কাটিয়ে পরিচালক হিসেবে বলিউডে নাম লেখালেন ‘সিম্বা’ আরিয়ান খান। আর পয়লা কাজেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গ্রেপ্তারিকে ব্যঙ্গ করলেন সিরিজের মুখরোচক সংলাপের মাধ্যমে। কীরকম? ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের একটি দৃশ্য নেটপাড়ায় আপাতত তুমুল গতিতে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যায়, সমীর ওয়াংখেড়ের মতো দেখতে জনৈক ব্যক্তিকে। তাঁর সংলাপও কেতাদুরস্ত! পুলিশি ভ্যান থেকে নেমেই ওই ব্যক্তির স্বগতোক্তি- ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…।’ শুধু তাই নয়, আরিয়ানের গ্রেপ্তারির সময়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, তিনি বেছে বেছে শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। সেই বিষয়টিও এক ব্যঙ্গাত্মক সংলাপের মাধ্যমে সিরিজে রেখেছেন আরিয়ান খান। আর সেসব দেখেই মহাক্ষিপ্ত সমীর ওয়াংখেড়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.