সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাছের মানুষ’ ( Kacher Manush) হয়ে জুটি বেঁধেছেন দেব ও প্রসেনজিৎ। তাঁদের সঙ্গেই চুম্বকের মতো জুড়ে গেলেন সংগীতশিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। ছবিতে শুধু গানই গাইলেন না, তার প্রচার করতে গিয়ে সুপারস্টার দেবের সঙ্গে তাল মিলিয়ে নাচলেনও।

২০২১ সালেই জানা গিয়েছিল বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেব (Dev) এক ছবিতে অভিনয় করতে চলেছেন। দিন আষ্টেক আগে ছবির ট্রেলার প্রকাশ্যে আসে। আর গতকাল অর্থাৎ শুক্রবার প্রকাশ করা হয় ছবির নতুন গান ‘চুম্বক মন’ (Chumbok Mon) । নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে ছবির এই নতুন গানটি গেয়েছেন উষা উত্থুপ। সেই গানেরই প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন সংগীতশিল্পী। চুম্বকের সুরেই প্রযোজক অভিনেতা দেবের সঙ্গে নাচেন। দু’জনের এই নাচের সাক্ষী ছিলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘RRR ছবি নয়, একটা সার্কাস, দ্য কাশ্মীর ফাইলস খুব স্লো!’ সমালোচনায় রামগোপাল ভার্মা]
পথিকৃত বসুর পরিচালনায় নতুন ‘কাছের মানুষ’ ছবিতে জুটি বেঁধেছেন দেব ও প্রসেনজিৎ। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। ট্রেলার দেখে যেটুকু বোঝা গিয়েছে সেই অনুযায়ী, প্রসেনজিৎ ও দেবের এই ছবি একেবারেই অন্যরকম গল্প বলতে চলেছে। যে গল্পে উঠে আসবে জীবন ও মৃত্যুর মধ্যে এক দ্বন্দ্ব।

ছবিতে প্রসেনজিৎ জীবন বিমা বিক্রি করেন। আর অন্যদিকে মায়ের চিকিৎসার কারণে প্রচুর টাকা প্রয়োজন দেবের। দেবকে জীবন বিমা বিক্রি করতে চান প্রসেনজিৎ। ফন্দি আঁটে দুর্ঘটনায় দেবের প্রাণ গেলে প্রচুর টাকা জোগার হবে, যা দিয়ে চিকিৎসা হবে তার মায়ের। ঠিক এই সময়ই ছবিতে ইশার হাত ধরে প্রেম আসে দেবের জীবনে। পালটে যায় গল্প। শুরু হয় জীবন ও মৃত্যুর মধ্যে লড়াই। শেষমেশ কী ঘটবে? তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেদিনই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘কাছের মানুষ’। তারপর আগে ‘চুম্বক মন’ গানে দেব ও ইশার অনস্ক্রিন রসায়ন বেশ পছন্দ করেছেন দর্শকরা।
[আরও পড়ুন: মন ভরাবে সোহম-সুস্মিতা জুটি, ‘পাকা দেখা’ একেবারেই টাইমপাস ছবি]
সর্বশেষ খবর
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির
-
পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর