Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Raghu Dakat

দেবের ‘রঘু ডাকাত’-এ অনির্বাণ, বসন্ত পঞ্চমীর ‘শুভ মহরৎ’-এ জল্পনায় সিলমোহর

ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পিরিয়ড ড্রামায় বড় চমক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১৩:১৯

options
link
দেবের ‘রঘু ডাকাত’-এ অনির্বাণ, বসন্ত পঞ্চমীর ‘শুভ মহরৎ’-এ জল্পনায় সিলমোহর zoom
Advertisement

বিশেষ সংবাদদাতা: ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে। টলিউডের অন্দরে জোর গুঞ্জন ছিলই। এবার তাতে সিলমোহর। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে একসঙ্গে ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ সারলেন দেব-অনির্বাণ। সেই এক্সক্লুসিভ ছবি সংবাদ প্রতিদিন ডট ইন-এর কাছে।

সম্প্রতি, দেব (Dev) প্রযোজিত তথা নিবেদিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের প্রাক্কালে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। শোনা গিয়েছিল, ‘রঘু ডাকাত’-এর পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে। এবার জানা গেল, ‘রঘু ডাকাত’-এ অভিনেতাকে খলচরিত্রে দেখা যাবে। বসন্ত পঞ্চমীতে দেবের হাত ধরে শুভ মহরৎ সারলেন অনির্বাণ ভট্টাচার্য। দেব-অনির্বাণকে একফ্রেমে পাওয়া দর্শক-অনুরাগীদের জন্য় যে মহাপাওনা হবে, তা বলাই বাহুল্য। সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার কাস্টিংয়ে নতুন সংযোজন সোহিনী সরকার (Sohini Sarkar) এবং ‘কিশোরী’ ইধিকা পাল (Idhika Paul)। চমক কিন্তু এখানেই শেষ নয়! টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sohini Sarkar, Idhika Paul joins Raghu Dakat casting, Rupa Ganguly in Dev's Film!

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক-অনুরাগীরা। পঁচিশের পুজোর মহাচমক ‘রঘু ডাকাত’। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব। অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন নির্মাতারা। এবার সেই ইচ্ছেপূরণ। প্রসঙ্গত, দেব-ধ্রুব জুটি এর আগেও ‘গোলন্দাজ’-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেব, অনির্বাণ এবং বাকি সকলের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা হয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। রেইকিও শেষ পর্যায়ে। ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.