প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে ‘প্রজাপতি ২’, তখনই সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা করে হইচই ফেলেছেন টলিউড সুপারস্টার। চলতিবছরের পুজোর বক্স অফিস দখলে রাখতে ‘দেশু’ জুটি ফেরাতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব। আর সেই সিনেমা নিয়েই বর্তমানে কৌতূহলের পারদ তুঙ্গে। এমন আবহে গুঞ্জন, ফের নাকি সম্মুখ সমরে দেব-অনির্বাণ! যা নিয়ে ভক্তশিবিরে হইচই পড়ে গিয়েছে। ব্যাপারটা কী?
টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ইন্ডাস্ট্রিতে ‘ব্রাত্য’ অভিনেতাকে নাকি ফের নিজের সিনেমায় কাস্ট করতে চলেছেন দেব! যদিও অভিনেতা-প্রযোজক এবিষয়ে স্পিকটি নট! তবে এহেন গুঞ্জনে এর মাঝেই তোলপাড় টলিপাড়া। শোনা যাচ্ছে, দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। কানাঘুষো, এবারও দেবের বিপরীতে ধূসর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। এদিকে অতীতে কলাকুশলীদের বিরোধিতা করায় গায়ক-অভিনেতাকে ইন্ডাস্ট্রিতে অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। তবে ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রে ছাড় পেয়ে গিয়েছিলেন তিনি। এবার? এহেন গুঞ্জন সত্যি হয় কিনা নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এই পরিচালকের সুবাদেই ‘রঘু ডাকাত’ ছবিতে সম্মুখ সমরে নজর কাড়েন সংশ্লিষ্ট জুটি। ‘রঘু ডাকাত’-এও অনির্বাণ ভট্টাচার্যকে অত্যাচারী নীলকর সাহেবের ভূমিকায় দেখা গিয়েছিল। এবার দেব-শুভশ্রী জুটির পুজোর ছবিতে কেমন ভূমিকায় তাঁকে দেখা যাবে? গুঞ্জন শুরু হতেই ভক্তমহলের কৌতূহল তুঙ্গে।
সর্বশেষ খবর
-
‘হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরুক’, ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন মোদি
-
শিক্ষায় অনন্য নজির, ইউইএম কলকাতায় উদযাপিত ‘আচার্য অনার্স ২০২৬’
-
ম্যাচের ২৪ ঘণ্টা আগেও আমেরিকা ঢুকতে পারল না উরুগুয়ে, বিতর্কে ট্রাম্পের অভিবাসন নীতি
-
জারি গ্রেপ্তারি পরোয়ানা, আগাম জামিন চেয়ে হাই কোর্টে অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক
-
কাকলিদের ‘ভরসা’র এনসিপিআই প্রধান কুণ্ডু দম্পতি, জানেন দলের কত সম্পত্তি?