Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Dev Rukmani Maitra

রুক্মিণীই ‘টুরু লাভ’, প্রকাশ্যে জানিয়ে দিলেন দেব!

রুক্মিণীকে জন্মদিনের সেরা উপহার দেবের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৩, ১৬:৩৭

options
link
রুক্মিণীই ‘টুরু লাভ’, প্রকাশ্যে জানিয়ে দিলেন দেব! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুক্মিণীর জন্মদিনে একের পর এক চমক দিচ্ছেন দেব। তাঁর হাত ধরেই প্রকাশ্যে এসেছে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘দূর্গ রহস্য’ ছবিতে রুক্মিণীর ‘সত্যবতী’ লুক। আর এবার সোশ্যাল মিডিয়াতেই এক ঝাঁক ছবি দিয়ে দেব  খুল্লমখুল্লা লিখে ফেললেন, ‘রুক্মিণী তাঁর ট্রু লাভ, মানে ওই সত্য প্রেম!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুক্মিণীর সঙ্গে বেশ কয়েকটি ছবি। প্রথম দুটি ‘দূর্গ রহস্যে’র ও বাকি দুটো দেব-রুক্মিণীর মালদ্বীপ বেড়ানোর ছবি। আর সেই ছবির পোস্টেই দেব লিখলেন, ”আমার একমাত্র সত্য…”, এই লেখার পর আর একটা শব্দও খরচা করেননি দেব। বরং দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। যা কিনা প্রেমকে তুলে ধরে। দেবের এই পোস্ট যেন এক ঢিলে দু’পাখি। অনুরাগীরা মনে করছেন সত্যবতীর হাত ধরে রুক্মিণীকেই প্রোপোজ করলেন দেব!

Advertisement

গুঞ্জনে প্রেমের খবর থাকলেও, নিজেদের বন্ধুত্বকেই বার বার সবার সামনে এনেছেন দেব ও রুক্মিণী। একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, পার্টি করছেন, ছবি করছেন। তবুও ফাঁস করছেন না নিজেরে কেমেস্ট্রির কথা। তবে দেবের এই নতুন পোস্ট ঘিরে কিন্তু প্রেমের গুঞ্জন এবার আরও দ্বিগুন হবে। কিন্তু এসবের ব্যাপারে মুখে কুলুপ দেব ও রুক্মিণীর।

[আরও পড়ুন: ‘সাবধান ঝড় আসছে…’, শাশ্বতকে সঙ্গে নিয়ে ফিরছে রাজের ‘প্রলয়’, প্রথম ঝলকেই চমক!]

মঙ্গলবার রুক্মিণীকে সেরা জন্মদিনের উপহার দিলেন দেব। এতদিন ধরে রুক্মিণী মৈত্রর ‘সত্যবতী’র লুক নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী, টলিপাড়ায় সমালোচনাও হয়েছিল অনেক। আপতত, সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবের হাত ধরেই প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্র সত্যবতী হয়েও ওঠার গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিচালক বিরশা দাশগুপ্ত ‘দূর্গ রহস্য’ ছবির ব্যোমকেশ ওরফে দেব, পরিচয় করিয়ে দিলেন ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, সমালোচনার কথা আমি খুব একটা ভাবি না। নটী বিনোদিনীর সময়ও তাই হয়েছে। এবারও তাই হচ্ছে। লোকের সমালোচনা কানে নিলে কাজ করা হবে না।

এই সাক্ষাৎকারে রুক্মিণী আরও জানিয়েছেন, ”সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্য়িই দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি। তবে দামিণী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করেছি। চরিত্রটাকে বোঝার চেষ্টা করেছি।”

রুপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল দেবের নাম। এক টুইটেই চমকে দিয়েছিলেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ‘সত্যবতী’ রুক্মিণী মৈত্র! ছবি প্রকাশ্যে আনলেন ‘ব্যোমকেশ’ দেব]

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.