Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Dhurandhar 2

‘পুষ্পা ২’কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি, ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙবে ‘ধুরন্ধর ২’?

'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-এর বিজয়রথ যেভাবে ছুটে চলেছে 'পাঠান', 'জওয়ান', 'ধুরন্ধর', 'দঙ্গল'-এর রেকর্ড ইতিমধ্যেই নস্যাৎ করে ফেলেছে। বক্স অফিস কাঁপানো আল্লু অর্জুন অভিনীত 'বাহুবলী ২'র রেকর্ড ভাঙতে পারবে কিনা তা এখনও প্রশ্নচিহ্নের মুখে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:২০

options
link
‘পুষ্পা ২’কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি, ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভাঙবে ‘ধুরন্ধর ২’? zoom
'বাহুবলী ২'র রেকর্ড ভাঙতে পারবে 'ধুরন্ধর ২'?
Advertisement

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’র (Dhurandhar 2) বিজয়রথ ছোটাচ্ছেন রণবীর সিং। ১৯ মার্চ ছবি মুক্তির পর নজিরবিহীন সাফল্যে উচ্ছ্বসিত সিনেদুনিয়া। বিটাউনের উন্নতির স্বার্থে অক্ষয় অভিনীত ‘ভূত বাংলা’ মুক্তির দিনক্ষণও পিছিয়ে দিয়েছিলেন প্রযোজক একতা কাপুর। ‘ধুরন্ধর’র প্রশংসা করে একতা সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ বর্তমানে বক্স অফিসে দারুণ সফল যা পুরো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর।’ প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, মুক্তির ৩১ দিন পরও অর্থাৎ পঞ্চম সপ্তাহেও সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির স্থান দখল করল রণবীরের ‘ধুরন্ধর ২’।

‘বক্স অফিসের বাপ’ খেতাব জিতে পঞ্চম সপ্তাহেও দাপট ধরে রেখেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর বিজয়রথ যেভাবে ছুটে চলেছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ধুরন্ধর’, ‘দঙ্গল’-এর রেকর্ড ইতিমধ্যেই নস্যাৎ করে ফেলেছে। তবে রণবীরের ছবি বক্স অফিস কাঁপানো আল্লু অর্জুন অভিনীত ‘বাহুবলী ২’র রেকর্ড ভাঙতে পারবে কিনা তা এখনও প্রশ্নচিহ্নের মুখে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুক্তির ৩১ দিন পরও অর্থাৎ পঞ্চম সপ্তাহেও বক্স অফিসে ‘ধুরন্ধর ২’র দাপট অব্যাহত। তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির স্থান দখল করল রণবীরের ছবি। বিশ্বব্যাপী ১৭৪৮.৯১ কোটি আয়ের নিরিখে ‘পুষ্পা ২’কে টেক্কা দিয়ে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির স্থান দখল করল ‘ধুরন্ধর ২’।

৬০ কোটির ব্যবধানে পিছিয়ে রয়েছে আদিত্যর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বিশ্বব্যাপী বক্স অফিস আয়ের নিরিখে ‘বাহুবলী ২’কে টেক্কা দিতে এখনও ‘ধুরন্ধর ২’র প্রয়োজন ৬০ কোটি। নতুন মাইলস্টোন গড়ার লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছে সে কথা বললে অত্যুক্তি হবে না। ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী মুক্তির ৩১ দিন পর্যন্ত ‘ধুরন্ধর ২’র বিশ্বব্যাপী আয় ১৭৪৯.০১ কোটি টাকা। আর ‘বাহুবলী দ্য কনক্লুশন’-র মোট প্রাপ্তি ১৮১০.৬০ কোটি। সেই হিসেবে প্রভাসকে ছুঁতে রণবীরের প্রয়োজন আরও ৬০ কোটির।

‘বাহুবলী ২’র রেকর্ড ভাঙতে পারবে?

উল্লেখ্য, ভারতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র মোট আয় ১৩২৯.৩১ কোটি আর বিদেশে রণবীরের ছবি ৪১৯.৭০ কোটি টাকার ব্যবসা করেছে। দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা ২’র রেকর্ডও ভেঙে গুড়িয়ে দিয়েছেন ‘ধুরন্ধুর’ রণবীর। আল্লুর ছবির মোট আয়ের পরিমান ছিল ১৭৪২ কোটি। বিশ্বব্যাপী ১৭৪৮.৯১ কোটি আয়ের নিরিখে ‘পুষ্পা ২’কে টেক্কা দিয়ে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির স্থান দখল করল রণবীরের ‘ধুরন্ধর ২’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.