সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে মেট গালার লাল গালিচা মাতাবেন দিলজিৎ দোসাঞ্ঝ। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করে জল্পনায় সিলমোহর দিয়েছেন খোদ পাঞ্জাবি তারকা। ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন তিনি।
নিউ ইয়র্কে পৌঁছনোর পর পাঞ্জাবি তারকা প্রথম পোস্টে লেখেন ‘ফার্স্ট টাইম’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘প্রথমবার’।

পরেরটিতে মেট গালার অভ্যর্থনার ছবি পোস্ট করেন। যেখানে একটি কালো রিবন বাঁধা ‘ওয়েলকাম কিট’ দেখা গিয়েছে।

বলে রাখা ভালো, এবার মেট গালায় শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানি এবং দিলজিৎ দোসাঞ্ঝকেও। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনও ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ ও দিলজিৎরা।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য।
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের