সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখনও পর্যন্ত পায়ের মাটি শক্ত করতে পারেননি অভিনেত্রী দিশা। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা অনেকই। একটা ছবি আপলোড করলেই লাইকের সংখ্যা বেড়ে লক্ষাধিক। সেই দিশা পাটানিই এখন ব্যস্ত বারাণসীতে নতুন ছবির শুটিংয়ে। আর সেই শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন করছেন। দশাশ্বমেধ ঘাটে আরতি করছেন। তবে এই আরতির ফলে যে তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হবে তা ভাবতেও পারেননি দিশা।
কাণ্ডটা হল, ক্রপ টপ পরে দশাশ্বমেধ ঘাটে আরতি করছিলেন দিশা। ছোট পোশাক পরে গঙ্গার ঘাটে আরতি করায় সবার নজর গিয়ে পড়েছিল দিশার উপর। দিশা সেটা বুঝতে পেরেই নিজেকে ছোট চাদর দিয়ে ঢেকে নেন। আর সেই ভিডিও দেখেই হইহই কাণ্ড নেটপাড়ায়।
[আরও পড়ুন: ‘ কলকাতার মুসলিম এলাকায় অনুষ্ঠান নিরাপদ নয়’, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী, পালটা বাবুলের ]
Disha Patani Doing Ganga Arti in Varanasi 🙏❤@DishPatani #DishaPatani #Varanasi pic.twitter.com/i5N493Wh7B
— Disha Patani Fan Club ❤️ (@satyam20157) April 19, 2023
নেটিজেনদের একাংশ দিশাকে নোংরা ভাবে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, এরকম পোশাকে পুজো কীভাবে করতে পারেন কেউ। অনেকের মতে এটা একেবারেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। তবে এই ভিডিও ভাইরাল হলেও, ঘটনা নিয়ে মুখ খোলেননি দিশা।
[আরও পড়ুন: বিরাটের মেয়েকে নিয়ে ডেটে যেতে চায় শিশু! ছবি ভাইরাল হতেই জোর ধমক কঙ্গনার]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক