সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে (Sid-Kiara Reception) গিয়েছিলেন সি-গ্রিন টপ আর স্কার্ট পরে। তাতেই কটাক্ষের শিকার দিশা পাটানি (Disha Patani) । উরফি জাভেদের সঙ্গে তুলনা টেনে করা হয়েছে বিদ্রুপ।

রাজস্থানে রাজকীয় বিয়ে সারেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। তারপর দিল্লি যান তারকা দম্পতি। সেখানে হয় ঘরোয়া অনুষ্ঠান। রবিবার মুম্বইয়ে বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেখানেই সি-গ্রিন টপ ও স্কার্ট পরে পৌঁছান দিশা।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘বিগ বস ১৬’ জিতলেন র্যাপার এম সি স্ট্যান, কত টাকা বাড়ি নিয়ে গেলেন তরুণ শিল্পী?]
দিশার স্কার্টের একটি দিক উরুর উপরাংশ পর্যন্ত কাটা। এতেই আপত্তি রয়েছে নেটিজেনদের একাংশের। তাঁদের দাবি অভিনেত্রী নিজেও পোশাক সামলাতে পারছেন না। এক হাত দিয়ে কাটা অংশ ঢেকে আসতে দেখা যায় তাঁকে।

সমালোচকদের মতে, কোনও বিয়ের রিসেপশনে পরার মতো পোশাক এটি নয়। কোনও ক্লাবে পরে যাওয়া যেতে পারে। “এরপরও উরফিকে পোশাকের জন্য গালিগালাজ করা হয়”, এমন মন্তব্যও দিশার ভিডিওতে করা হয়েছে। ব্যঙ্গ করে আবার প্রশ্ন করা হয়েছে, সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে বেলি ডান্সার কোথা থেকে এল?

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। কিন্তু বলিউডে এখনও সেভাবে সাফল্য পাননি দিশা। শোনা যায়, টাইগারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কও শেষ। এখন নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায় অভিনেত্রী।
[আরও পড়ুন: সাদা-কালোর আভিজাত্যে রিসেপশনে নজর কাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি