সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামে মডেলের রহস্যমৃত্যু ঘিরে প্রবল চাঞ্চল্য। মৃতের নাম দিব্যা পাহুজা। শোনা গিয়েছে, গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাডোলির খুনের অভিযোগের মামলার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। ২৭ বছরের মডেলকে খুনের অভিযোগ উঠেছে দিল্লির ব্যবসায়ী অভিজিৎ সিংয়ের বিরুদ্ধে।

শোনা যায়, সন্দীপের প্রেমিকা ছিলেন পাহুজা। ২০১৬ সালে মুম্বই গিয়েছিলেন তাঁরা। সেখানকার এক হোটেলে ছিলেন। সেই সময় হরিয়ানা পুলিশ নাকি তাঁদের ঘরে ঢোকে এবং গুলি করে সন্দীপকে খুন করে। পুলিশের দাবি, আত্মরক্ষার তাগিদেই গুলি চালানো হয়েছিল। কিন্তু অভিযোগ, নিরস্ত্র সন্দীপকে এলোপাথাড়ি গুলি করে মারা হয়েছিল। দিব্যার মা সোনিয়াই নাকি পুলিশকে নিয়মিত খবর দিতেন।
[আরও পড়ুন: ‘যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে…’, ‘পারিয়া’র টিজারে হুঙ্কার বিক্রমের]
সন্দীপের মৃত্যুর মামলার জেরে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিল দিব্যাকে। গত বছরই তিনি জামিন পান। শোনা যায়, মামলার অন্যতম সাক্ষী হয়েছিলেন তিনি। দিব্যার বোনের অভিযোগ, ২ জানুয়ারি অভিজিতের সঙ্গে তাঁর দিদি বেরিয়েছিল। সেদিন সকাল পর্যন্ত তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত গুরুগ্রামে অভিজিতের একটি হোটেল রয়েছে। শোনা গিয়েছে, সেই হোটেলের CCTV-তে দেহ টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এদিকে দিব্যার বোনের অভিযোগ, দিদির খোঁজে তিনি অভিজিৎকে ফোন করেছিলেন। কিন্তু অভিজিৎ কোনও তথ্য দিতে অস্বীকার করেন।
[আরও পড়ুন: ‘বাদামী হায়না’র থেকে শহরকে বাঁচাতে পারবে ‘বটতলার ডিটেক্টিভ’ আবির? চমকে ভরা ট্রেলার]
সর্বশেষ খবর
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম
-
মোল্লাতন্ত্রের বিরুদ্ধে শানিত স্বর! মারজানে সত্রপির মৃত্যুতে বিদ্রোহের রসদ পাবে ইরান