Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬

বলিউডের পানমশলা অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই: মনোজ জোশী

কেন এমন মন্তব্য সদ্য পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১২:২৯

options
link
বলিউডের পানমশলা অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই: মনোজ জোশী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি, মারাঠি, গুজরাটি মিলিয়ে একশোরও সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। টেলিভিশনের পর্দা থেকে নাটকের মঞ্চে দর্শকদের মন জয় করেছেন। বছরের পর বছর ধরে মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন আবার ভয় দেখিয়েছেন, ভালবাসতে শিখিয়েছেন। ছবিটি দেখলে অনেকেরই মনে ভেসে উঠতে পারে ‘ভুলভুলাইয়া’, ‘পেজ থ্রি’, ‘হলচল’, ‘হাসি তো ফাসি’, ‘দাবাং টু’ কিংবা ‘প্রেম রতন ধন পায়ো’র মতো সিনেমার কোনও দৃশ্য। কিন্তু সদ্য পদ্মশ্রী প্রাপ্ত এই অভিনেতার নামটি হয়তো অনেকেরই অজানা।

[শাহরুখের নির্দেশেই আলিবাগ ফার্মহাউসে বেআইনি কাজ!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মনোজ জোশী। চলতি বছর পদ্মশ্রী খেতাব পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা। কয়েক দশক ধরে বলিউডে অভিনয় করে চলেছেন। মারাঠি সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। অথচ আজ পর্যন্ত বলিউডের কোনও অ্যাওয়ার্ড নেই তাঁর সংগ্রহে। কেন? পদ্মশ্রী পাওয়ার পর এই প্রশ্নই উঠে এসেছিল অভিনেতার সামনে। উত্তরটা বেশ বিন্দাস মেজাজেই দিলেন পোড় খাওয়া অভিনেতা। জানিয়ে দিলেন, বলিউডের ‘পানমশলা’ অ্যাওয়ার্ডের কোনও প্রয়োজন নেই তাঁর। তা না পেলেও কিছু এসে যায় না। নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য সুপারস্টার হওয়ারও দরকার নেই। কেবল নিজের কাজটা ভালভাবে করে যেতে হবে। এটাই ছিল তাঁর লক্ষ্য। তেমনটাই করে গিয়েছেন। আর সে কাজের স্বীকৃতিই তিনি এতদিন বাদে পেয়েছেন।

[পিছোল ‘হিচকি’র মুক্তি, রানিকে বড়পর্দায় দেখতে অপেক্ষা বাড়ল দর্শকদের]

প্রথমে যখন সরকারের পক্ষ থেকে ফোনটা পেয়েছিলেন। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারেননি অভিনেতা। সারাজীবনের কাজের সেরা মুহূর্তগুলি এক লহমায় চোখের সামনে ভেসে উঠেছিল। আবেগের তোড়ে কেঁদে ফেলেছিলেন। এখনও পর্যন্ত এটাই তাঁর জীবনের সেরা পাওনা বলে জানান মনোজ। তবে বলিউডের অ্যাওয়ার্ডের তোয়াক্কা না করলেও অভিনয় করে যেতে চান অভিনেতা। আরও ভাল চরিত্র দর্শকদের সামনে তুলে ধরতে চান। কারণ কেউ মানুক আর না মানুক নিজেকে আজও বলিউডের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন অভিনেতা।

[পদ্মাবতী হয়ে দেদার বিতর্কে, এবার কোন সাহসী চরিত্র বাছলেন দীপিকা?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.