সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদ কিছুতেই জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) পিছু ছাড়ছে না। এবার অভিনেত্রীর বিরুদ্ধে ২১৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ওরফের ইডি।

গত বছরই অফ ক্যামেরায় শিরোনামে উঠে এসেছিল জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ চন্দ্রশেখর। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সূত্রানুসারে, সেই সময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিল চন্দ্রশেখর। ইডি সূত্রে এও জানা গিয়েছিল, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয় জ্যাকলিন ও চন্দ্রশেখরের। অভিযোগ, সুকেশের হাতে যে আইফোন ১২ রয়েছে, তা দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন।
[আরও পড়ুন: নাড়তে পারছেন হাত-পা, সুস্থতার পথে জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব!]
এরপর থেকেই ইডির নিশানায় জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় জ্যাকলিনকে। অভিনেত্রীকে ৮ ডিসেম্বর ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। পাঁচ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা জেরা করেন শ্রীলঙ্কান সুন্দরীকে। আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার (PMLA) আওতায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত ইডি।

শোনা যায়, এর আগে সুকেশের কাছ থেকে গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দু’টি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছিলেন ইডি অফিসাররা। সূত্রের খবর মানলে, ইডি অফিসাররা মনে করছেন ঠগবাজ সুকেশের কাণ্ড কারখানা সম্পর্কে জানতেন জ্যাকলিন। তাঁর এই কাজের লাভও পেতেন। অনেকে মনে করছেন, এই জন্যই নায়িকার বিরুদ্ধে ২১৫ কোটি টাকার তোলাবাজির অভিযোগ আনা হয়েছে।
[আরও পড়ুন: গোটা বাংলায় একটি মাত্র শো, টানা ৩ দিন হাউসফুল ‘প্রিয় চিনার পাতা, ইতি সেগুন’, কোন জাদুতে?]
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল