অর্ণব আইচ: ফের টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ইডির তলব। তবে এবার রোজভ্যালিকাণ্ড নয়। সূত্র বলছে, রেশন দুনীর্তি (Ration Scam) মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি (ED)।
আগামী ৫ জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
[আরও পড়ুন: ‘সন্দেশখালি, কাশ্মীর নিয়ে চুপ কেন?’, রোষানলে পড়ে Rafah পোস্ট মুছেও ট্রোলড মাধুরী দীক্ষিত]
ইডি তলব নিয়ে প্রতিক্রিয়া জানতে ঋতুপর্ণাকে যোগাযোগ করা হলে, তার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা।
View this post on Instagram
এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।
মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটি পঞ্চাশতম ছবি অযোগ্য। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গত সপ্তাহে এই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন ঋতুপর্ণা। তার পরই সপ্তাহের শুরুতে মার্কিন মুলুকে উড়ে যান টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী।
[আরও পড়ুন: NRI পাত্রকে বিয়ে করছেন পায়েল? নায়িকা নিজেই ফাঁস করলেন বড় তথ্য!]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন