সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে সিনেমা কখনও করেননি। তবে ‘বাদশাহো’ ছবির একটি গানে স্ক্রিন শেয়ার করেছিলেন। প্রেম তো দূর অস্ত, পেশার বাইরে এখন হাই কিংবা হ্যালোর সম্পর্কও নেই। এহেন ইমরান হাসমি (Emraan Hashmi) এবং সানি লিওনের (Sunny Leone) নাকি ২০ বছরের ছেলে আছে। তাও আবার বিহারের মুজাফফরনগরে। এমনই তথ্য দেওয়া হয়েছে ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডে। ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পৌঁছায় বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাসমির কাছেও। সেই খবর শেয়ার করেই টুইটারে কৌতুকের ছলে অভিনেতা লেখেন, “দিব্যি করে বলছি এ সন্তান আমার নয়”।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিহার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডের স্ক্রিনশট। জানা গিয়েছে, অ্যাডমিট কার্ডটি কুন্দন কুমার নামের এক ছাত্রের। ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষে পড়েন ওই যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবকই ইচ্ছে করে নিজের বাবার নামের জায়গায় ইমরান হাসমির নাম ও মায়ের জায়গায় সানি লিওনের নাম দিয়ে দিয়েছেন।
Student in Bihar names Sunny Leone and Emraan Hashmi as parents in exam admit card
😂😂 pic.twitter.com/MMvHqVMtdm— TEA-WITTER ਟੀ – ਵਿਟਰ✴️ (@iamshami7) December 10, 2020
[আরও পড়ুন: লকডাউনে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের! মাথা ঠান্ডা করতে ৪৫০ কিলোমিটার হাঁটলেন ব্যক্তি]
ঘটনা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ তথ্যের আশ্বাস দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযু্ক্ত শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে। গাফিলতির অভিযোগ জানিয়ে ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন অনেকে।
The most corrupt institutions in this world is BABA SAHAB BHIM RAO Ambedkar university Bihar. There is not a single person who talks without bribe. Everyone gets the payment but no one works honestly. I think @NitishKumar should do something about it. @narendramodi @AmitShah
— Amit Kumar (@AmitSin98076336) September 30, 2019
Really shame on bhim rao ambedkar university muzzaferpur bihar please help us from being harrassed from bhim rao ambedkar university @rashtrapatibhvn @narendramodi
— Anish (@Anish94005645) October 29, 2019
[আরও পড়ুন: আশীর্বাদ স্বরূপ কৃষকদের জন্য অর্থ সাহায্য করুন, বিয়েতে অতিথিদের কাছে আবেদন বর-কনের]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক
