সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই সাহসী এষা গুপ্তা (Esha Gupta)। ক্যামেরার সামনে হোক কিংবা পিছনে, কায়া নিয়ে তাঁর কোনও দিনই অসুবিধে ছিল না। নেইও। একাধিকবার টপলেস ফটোশুটে দেখা গিয়েছে এষাকে। ট্রোলডও হয়েছেন বহুবার। সিনেমার পর্দায় সেরকম একটা দেখা মেলে না তাঁর ঠিকই! তবে, সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। এবার খোলামেলা পোশাকে নেটপাড়া সরগরম করলেন অভিনেত্রী।
স্ট্র্যাপলেস কাটআউট শর্ট ড্রেসের ফাঁক থেকে উঁকি দিচ্ছে কার্ভি এষা গুপ্তার ফিগার। বম্বশেল অবতারে অভিনেত্রীকে দেখে ভক্তদের মূর্চ্ছা যাওয়ার জোগাড়। মাস খানেক আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে আগুন ঝরিয়েছিলেন এষা।
[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]
View this post on Instagram
উল্লেখ্য, ট্রোলের জবাব দিতেও কিন্তু এষার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু ছবির জন্য ট্রোল হওয়ায় একবার বেজায় চটেছিলেন মডেল অভিনেত্রী। সপাটে বলেছিলেন, “এদের সারাদিনে কোনও কাজ নেই। আরে বাপু! সমস্যাটা কোথায়? কারও সোশাল মিডিয়ার দেওয়ালে লেখার আগে এরা কি ভাবে না, যে যার সম্পর্কে লিখছে, তার কেমন লাগতে পারে? নিজেরা নিজেদের জীবনে সুখী না থাকলে যা হয় আর কী! অন্যকে নিয়ে চর্চা করা শুরু করে দেয়। তুমি বা তোমরা আমায় খাওয়াচ্ছ না, পড়াচ্ছ না কিংবা টাকা-পয়সা দিয়ে আমায় সাহায্যও করছ না… তাই তোমাদের মতামতের আমার দরকারও নেই!”
[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]
সর্বশেষ খবর
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম
-
পুরনিয়োগ দুর্নীতিতে ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে মদনের বাড়িতে হানা, অভিযান আরও ৬-৭টি জায়গায়
-
তালা ভেঙে অভিষেকের বাড়িতে ‘তল্লাশি’ শালবনি থানার পুলিশের, খবর পেয়েই হাজির মমতা