পর্দায় তাঁর উপস্থিতি মানেই ‘চিনি কম’ ঝাঁঝ বেশি! উলটো দিকে যত তাবড় অভিনেতাই হোন না কেন, ব্যক্তিত্ব-আবেদনে লাইমলাইট কাড়তে তাব্বুর জুড়ি মেলা ভার। বয়স যে সংখ্যামাত্র, একথা অক্ষরে অক্ষরে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য। পঞ্চাশ পেরিয়েও বর্তমান প্রজন্মের যে কোনও নায়িকাকে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন তবসুম ফতিমা হাসমি ওরফে তাব্বু। যে নায়িকার ব্যক্তিত্ব, সৌন্দর্যে একসময়ে কুপোকাত হতেন সিনেপাড়ার তাবড় প্রযোজক-পরিচালকরা, সেই তাব্বুই কিনা বলিউডের আড়াই দশকের সফরে কোনও মনের মানুষের পেলেন না? অনুরাগীমহলে সবসময়েই এমন কৌতূহল দেখা দেয়।
তবে মনের মতো প্রেমিক না পেলেও কিন্তু তাব্বুর কোনও আক্ষেপ নেই। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্য ভাইরাল হয়েছে নেটভুবনে। তাব্বু নাকি বলেছেন যে, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিচ্ছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না। এই সিঙ্গল লাইফই চুটিয়ে উপভোগ করছি।” এহেন মন্তব্য ভাইরাল হওয়ার পরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। যৌনচাহিদা নিয়ে এমন খুল্লমখুল্লা মন্তব্য? তাব্বুর নামে একেবারে ছিছিক্কার পড়ে গিয়েছে। এবার প্রশ্ন, অভিনেত্রী কি আদৌ সেকথা বলতে চেয়েছিলেন নাকি নিজস্ব মতামত ব্যক্ত করতে গিয়ে নেটভুবনে অপভ্রংশের শিকার হয়েছেন তাব্বু?
আরও পড়ুন:

দিন কয়েক ধরেই এমন ধন্দ জারি নেটপাড়ায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, যে সাক্ষাৎকারের মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ তেমন কিছু বলেননি তাব্বু। অভিনেত্রী শুধু বলেছিলেন, তিনি চুটিয়ে ব্যাচেলরহুড উপভোগ করছেন। তাই জীবনে কোনও পুরুষের দরকার আপাতত নেই তাঁর। আর মন্তব্যই ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে তিল থেকে তাল হয়ে নেটপাড়়ায় বিতর্কের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক