Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Anushka Sharma

অবশেষে ক্যামেরার সামনে অনুষ্কা শর্মা, ‘প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’, চিনতে না পেরে প্রশ্ন ভক্তদের

অভিনেত্রীকে দেখার আশায় যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন 'দুধের সাধ ঘোলেই মেটাতে হল তাঁদের। দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে কামব্যাক করলেন ঠিকই, তবে ভক্তরা সন্তুষ্ট নন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৮:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৮:৩৭

options
link
অবশেষে ক্যামেরার সামনে অনুষ্কা শর্মা, ‘প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’, চিনতে না পেরে প্রশ্ন ভক্তদের zoom
অনুষ্কা শর্মার নতুন ভিডিও নিয়ে হইচই!

ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়েই দাপুটে প্রত্যাবর্তনের কথা ছিল অনুষ্কা শর্মার। তবে সেই সিনেমার ভবিষ্যৎ অন্ধকারে থাকায় বড়পর্দায় ‘জিরো’ নায়িকার কামব্যাকের প্ল্যান আপাতত বিশ বাঁও জলে! দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকেও দূরে অনুষ্কা। অভিনেত্রীকে দেখার আশায় যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন ‘দুধের সাধ ঘোলেই মেটাতে হল তাঁদের। দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে কামব্যাক করলেন ঠিকই, তবে ভক্তরা সন্তুষ্ট নন! প্রশ্ন উঠেছে, ‘অভিনেত্রী কি ফের প্লাস্টিক সার্জারি করিয়েছেন?’

অনুষ্কা শর্মা। ছবি- সংগৃহীত

আসলে সম্প্রতি এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন শুট করেছেন অনুষ্কা শর্মা। দীর্ঘদিন বাদে নায়িকাকে পাওয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। আর সেই বিজ্ঞাপনী ভিডিওতেই অনুষ্কাকে দেখে চিনতে পারছেন না অনুরাগীরা। কারও প্রশ্ন, ‘এটা কি এডিট করা নাকি কোনও সার্জারি করিয়েছেন?’ কেউ বা বললেন, ‘আপনারা মুখটা দেখতে মোটেই স্বাভাবিক লাগছে না।’ আরেকাংশের মন্তব্য, ‘দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় অনুষ্কা বুড়িয়ে গিয়েছেন!’ এহেন নানা মন্তব্যে ছয়লাপ নেটপাড়া। তবে একাংশ আবার অনুষ্কাকে পেয়ে বেজায় খুশি। তাঁরা বলছেন, ‘অনুষ্কা তো দুই সন্তানের মা, এটা ভুলে যাবেন না। কারণ সন্তান হওয়ার পর অনেকের চেহারাতেই পরিবর্তন আসে।’ তবে এহেন তত্ত্ব মানতে নারাজ ভক্তমহলের সিংহভাগ। তাঁদের আক্ষেপ, ‘আমরা রব নে বানা দি জোড়ি সিনেমার সেই মিষ্টি মেয়েটিকে মিস করি।’ সবমিলিয়ে বড়পর্দায় না হলেও বিজ্ঞাপনী ভিডিওর সুবাদে ক্যামেরার সামনে এসে শোরগোল ফেলে দিয়েছেন বিরাটঘরণি অনুষ্কা শর্মা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Heer by GIVA (@heerbygiva)

আসলে অভিনয়ের পাশাপাশি মা হিসেবেও এখন গুরুদায়িত্ব অনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে। বলা ভালো, সদ্য পাঁচে পা দিয়েছে। অন্যদিকে ছেলে অকায়ও আগামী ফেব্রুয়ারিতে দু’ বছরে পা দিতে চলেছে। অতঃপর মা হিসেবে অনুষ্কা শর্মার দায়িত্ব যে বেড়েছে, তা বলাই বাহুল্য। ফটোশিকারিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে সন্তানদের দূরে রাখতে বছর দেড়েক ধরেই লন্ডন নিবাসী বিরুষ্কা। ঘরকন্না, সন্তান, সংসারের পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন বর্তমানে। মাঝেমধ্যেই তাঁদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়। তবে বলিউডের কোনও হাইপ্রোফাইল পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত ছয়-সাত বছরে অনুষ্কাকে দেখা যায়নি। তখন থেকেই অভিনেত্রীর অভিনয় কেরিয়ারকে ‘আলবিদা’ জানানোর গুঞ্জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.