Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Kartik Aaryan

বিমানবন্দরে গোলাপ হাতে কার্তিককে প্রেম প্রস্তাব দুই মহিলার! তারপর? দেখুন ভিডিও

কয়েকদিন আগে ২০ কোটি টাকার বিনিময়ে কার্তিককে বিয়ে করতে চেয়েছিলেন এক অনুরাগী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২২, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২২, ১৫:৪২

options
link
বিমানবন্দরে গোলাপ হাতে কার্তিককে প্রেম প্রস্তাব দুই মহিলার! তারপর? দেখুন ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হাসিতেই মেয়েদের মন কেড়ে নিতে পারেন বলিউডের চকোলেট হিরো কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ঝুলিতে ছবির সংখ্যা কম হলেও, কার্তিকের অনুরাগীর সংখ্যা একেবারেই কম নয়। অন্তত হালফিলের কিছু ঘটনা থেকে এটা একেবারেই স্পষ্ট। এই যেমন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কার্তিকের এক অনুরাগীর কীর্তি। যে ভিডিওতে দেখা গিয়েছিল, অভিনেতার বাড়ির সামনে গিয়ে এক মহিলা ফ্যান ক্রমাগত কার্তিক নাম করে চিৎকার করায়, ঘর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন নায়ক। তারপর কিছুক্ষণ অনুরাগীর সঙ্গে সময়ও কাটিয়ে ছিলেন তিনি।

আর এবার নতুন এক ভাইরাল ভিডিওতে দেখা গেল, বিমানবন্দরে দুই মহিলা ফ্যান হাতে গোলাপ নিয়ে কার্তিককে প্রোপোজই করে ফেললেন! আর কার্তিক গোটা ঘটনায় একেবারে লজ্জায় লাল।

Advertisement

[আরও পড়ুন: নারী নন, কঙ্কনার ধারণা তিনি উভলিঙ্গ! কেন এমন কথা বললেন অভিনেত্রী? ]

Kartik Aaryan

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গোলাপি পোশাকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন কার্তিক। ঠিক তখনই কার্তিকের দিকে ছুটে আসেন দুজন মহিলা। হাতে তাঁদের লাল গোলাপ। কার্তিককে সামনে পেয়ে প্রোপোজই করে ফেললেন দুজনে। মহিলা অনুরাগীর কাণ্ড দেখে হতবাক কার্তিক। লজ্জায় লাল হয়ে, মিষ্টি হাসলেনও তিনি। মহিলাদের থেকে গোলাপও নিলেন। কার্তিকের এমন ব্যবহারে একেবারে কুপোকাত এই দুই মহিলা অনুরাগী। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কার্তিককে বিয়ে করতে চেয়ে ২০ কোটি টাকার অফার দিয়েছিলেন আরেক মহিলা ফ্যান। সেই ফ্য়ানের আবদারে মজার ছলে বিয়ের তারিখ ঠিক করতেও বলেছিলেন কার্তিক। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

বলিউডে পা দিয়েই বক্স অফিসে একের পর এক হিট হাঁকিয়েছেন কার্তিক আরিয়ান। ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবি থেকে হালফিলের ‘সোনু কে টিট্টু কি সুইটি’। ব্যবসার নিরিখে কার্তিকের প্রায় সব ছবিই প্রযোজকের ঘরে লক্ষ্মীলাভে সমর্থ। তবে সম্প্রতি করণ জোহরের ছবি থেকে সরে আসায় বিতর্কের মুখে পড়েছিলেন কার্তিক। তবে ওসব বিতর্কে পিছনে ফেলে কার্তিকের ঝুলিতে এখন বেশ কয়েকটা ছবি।

[আরও পড়ুন: বিতর্কের মাঝেই এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মুখ খুললেন মিঠুনের পুত্রবধূ ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.