সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের (Mrinal Sen’s Birth Day) ৯৯ তম জন্মতিথি। তাঁর জন্মদিনেই নতুন ওয়েব সিরিজ তৈরির খবর শেয়ার করে পরিচালককে বিশেষ শ্রদ্ধা জানালেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
শনিবার সকালেই সৃজিত ফেসবুকে শেয়ার করলেন তাঁর নতুন সিরিজ ‘পদাতিকে’র পোস্টার। মৃণাল সেনের জীবন অবলম্বনে সৃজিতের এই ছবি। সৃজিত তাঁর পোস্টে লিখলেন, ”সেই লকডাউনের সময় থেকেই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। সেই দিনটা এল। অবশেষে ওয়ার্ল্ড সিনেমার বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা।”
[আরও পড়ুন: সত্যজিতের চরিত্রে মন কাড়লেন জিতু কমল, কেমন হল অনীকের ‘অপরাজিত’?]
তবে শুধু সৃজিতই নয়, মৃণাল সেনকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাবেন টলিউডের আরও দুই জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত। শনিবার সে খবর শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন। কুণালের কথায়, ”আজ আমার বাবার বয়স হত ৯৯ বছর। একজন স্বতন্ত্র মানুষ ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। প্রশংসা পেয়েছেন। বাবার জীবন ও সিনেমার উপর নির্ভর করে টলিউডে তিনটি ছবি তৈরি হচ্ছে। এক, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। কৌশিকের এই ছবিতে বাবার তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের ৪০ বছর এগিয়ে দিয়ে গল্প তৈরি হয়েছে। সৃজিত তৈরি করছেন বাবার জীবনের উপর নির্ভর করা এক কাল্পনিক বায়োপিক। সেটির নাম দিয়েছেন ‘পদাতিক’। আর অঞ্জন দত্ত তৈরি করছেন ‘চালচিত্র’। এটি একটি পার্সোনাল ফিচার। বাবা ও অঞ্জন দত্তর কথোপকথনের উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আমি এই তিনটে ছবি দেখার জন্য অপেক্ষা করছি।”
[আরও পড়ুন: রোগা নয়, ‘চটকানো’র জন্য গোলগাল ঐন্দ্রিলাকেই চান অঙ্কুশ ]
সর্বশেষ খবর
-
বুধবার কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, ৬ বাংলাদেশির দেহ ফিরল দেশে
-
পূর্বজন্মের পাপেই সমস্যায় জর্জরিত জীবন! জানেন কোন অন্যায়ের শাস্তি পাচ্ছেন?
-
পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, পাকিস্তানে হাফিজকে সমন পাঠানোর প্রস্তুতি বিদেশমন্ত্রকের
-
মহেশতলার নামী স্কুলে আহত বোনপো, আড়ালের চেষ্টা কর্তৃপক্ষের! সাবধানীবার্তা শ্রাবন্তীর
-
সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে লাল বলের ক্রিকেটে অগ্নিপরীক্ষা বৈভবের