সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত-আটের দশকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর জঁর মানেই নেপথ্যে রামসে ব্রাদার্স। গা ছমছমে, রগরগে, স্যাঁতস্যাঁতে, যৌনতায় মোড়া ভুতুড়ে গপ্পো নিয়ে দর্শকদের স্বাদবদল করেছিলেন তাঁরাই। রামসে ব্রাদার্স ছিল তখন ভয়ের আরেক নাম। সেই রামসে ভাইদের অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যাঁর ক্যামেরার কাজে হিন্দি সিনেমার দর্শকরা পেয়েছিলেন হরর ঘরাণার একগুচ্ছ ছবি। খ্যাতনামা সেই সিনেম্যাটোগ্রাফারই এবার চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিলেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন গাঙ্গু রামসে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩। বিগত একমাস ধরেই তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। শেষমেশ রবিবার মৃত্যু হয় জনপ্রিয় এই সিনেম্যাটোগ্রাফারের। রামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবারই। এদিন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাঙ্গু রামসে।
[আরও পড়ুন: ভরদুপুরে শুটিংয়ে ‘রাম’ খেয়ে নেশায় বুঁদ শাহরুখ! বাদশার মদ্যপানের ‘কীর্তি’ ফাঁস সহকর্মীর]
বাবার হাত ধরেই সিনেদুনিয়ায় পা রেখেছিলেন গাঙ্গু রামসে। এফইউ রামসে প্রযোজনা সংস্থার অধীনে তৈরি প্রায় ৫০টিরও বেশি সিনেমার ক্যামেরার দায়িত্ব সামলেছেন গাঙ্গু রামসে। সেই তালিকায় রয়েছে- পুরানা মন্দির, ভিরানা, খোঁজ, বনধ দরওয়াজার মতো একাধিক গা ছমছমে সিনেমা। নব্বইয়ের দশকে টেলিপর্দার জন্য রামসে ব্রাদার্স-এর তৈরি ‘জি হরর শো’ মারাত্মক জনপ্রিয়তা লাভ করে। রবিবার ওশিওয়াড়া শ্মসানে গাঙ্গু রামসের শেষকৃত্য সম্পন্ন হয়।
[আরও পড়ুন: অর্থকষ্ট, হাতে সিনেমা নেই! ক্যামেরার সামনেই হাউহাউ করে কেঁদে ফেললেন আমির খান]
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?