Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Filmmaker Kamal Kishor Mishra

পার্কিং লটে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা! দেখে ফেলায় গাড়ির চাকায় পিষে স্ত্রীকে খুনের চেষ্টা প্রযোজকের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পার্কিং লটের সিসিটিভি ফুটেজ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২২, ১০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২২, ১০:২৫

options
link
পার্কিং লটে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা! দেখে ফেলায় গাড়ির চাকায় পিষে স্ত্রীকে খুনের চেষ্টা প্রযোজকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কিং লটে গাড়ির ভিতর অন্য তরুণীর সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মহিলা। আর সেটাই তাঁর ‘অপরাধ’। সবক শেখাতে নিজের স্ত্রীকে গাড়ির চাকায় পিষে খুনের চেষ্টা প্রযোজক কমল কিশোর মিশ্রের (Kamal Kishore Mishra)। প্রযোজক স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বধূর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পার্কিং লটের সিসিটিভি ফুটেজ। তাতেই স্পষ্ট কীভাবে স্ত্রীকে খুনের চেষ্টা করেন প্রযোজক।

ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজে একটি সাদা রংয়ের গাড়ি দেখা গিয়েছে। গাড়ির আশেপাশে এক মহিলা ঘোরাফেরা করছেন। কিছু বলতে চাইছেন। মুহূর্তের মধ্যে ওই মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। সব কিছু দেখে একজন নিরাপত্তারক্ষী দৌড়ে যান। এরপরই গাড়িটি মহিলাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। মাত্র ২১ সেকেন্ডেক হাড়হিম করা এই সিসিটিভি ফুটেজ দেখলেই শিউরে উঠছেন প্রায় সকলেই।

Advertisement

[আরও পড়ুন: ফিরল কেকে মৃত্যুর স্মৃতি, ক্যানিংয়ে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ সঞ্চালক, হাসপাতালে মৃত্যু]

জানা গিয়েছে, ওই মহিলা প্রযোজক কমল কিশোর মিশ্রর স্ত্রী। তিনি মুম্বইয়ের পশ্চিম আন্ধেরিতে প্রযোজক স্বামীর সঙ্গে থাকেন। সম্প্রতি প্রযোজক অন্য তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়ান। আর তারপর থেকেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারায়। গত ১৯ অক্টোবর সন্দেহের বশে স্বামীর পিছু ধাওয়া করেন মহিলা। ওই পার্কিং লটে পৌঁছন। গাড়ির ভিতর অন্য তরুণীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন স্বামীকে। আর তার জেরেই স্বামী গাড়ির চাকায় পিষে স্ত্রীকে খুনের চেষ্টা করে।

এই ঘটনায় আম্বোলি থানায় প্রযোজক স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৭ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেই দাবি পুলিশের। তবে প্রযোজকের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।

[আরও পড়ুন: সুকান্ত অপসারণ নিশ্চিত! শুভেন্দুর সভাপতি হওয়ার পথে এখন মূল কাঁটা RSS]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.