সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো জল্পনা, ধোঁয়াশা সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে গত ৬ ডিসেম্বর পদ্মাপারের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সমালোচকদের মুখে ছাই দিয়ে সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। এ মিলন শুধু হিন্দু-মুসলিমের মিলন নয়, বরং কাঁটাতারের উর্দ্ধে গিয়ে এ মিলন মনুষ্যত্বের। মানবতার নজির। বলছেন সৃজিত অনুরাগী তথা সাম্যবাদ মতাদর্শে বিশ্বাসীরা। কিন্তু এর মাঝেও নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি নব তারকাদম্পতিকে। এবার সেই ‘ধর্মবীজ’ ‘ভেদাভেদি’ নিয়ে মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী তথা বাংলাদেশের স্বনামধন্যা অভিনেত্রী-সমাজকর্মী রফিয়াৎ রশিদ মিথিলা।
বিয়ের পর প্রায় মাস দেড়েক কেটে গেলেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক কদর্য মন্তব্য ঘিরে ধরেছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মুখুজ্জ্যে’কে। এখনও মিথিলার দিকে আঙুল তোলা বন্ধ হয়নি নেটজেনদের। সৃজিত মুখ খুললেও এতদিন মিথিলা কিছু বলেননি। এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না তিনি। খানিক কড়া ভাষায় উত্তর দিলেন।
[আরও পড়ুন: নুসরতের পর বিয়ের পিঁড়িতে সাংসদ অভিনেতা দেব! পোস্ট করলেন বিয়ের কার্ড ]
মিথিলা সাফ জানিয়ে দিলেন, “আমি কোনও হিন্দু, কোনও ভারতীয় কিংবা কোনও পরিচালককে বিয়ে করিনি। আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি মনের দিক থেকে দয়ালু, মেধাবী। যাঁর প্রেমে পড়েছিলাম আমি। আর তাই ওঁর সবরকম পরিচয় নিয়েই আমি গর্বিত। এরপর যদি কেউ আমার বিয়ে কিংবা আমার স্বামীকে নিয়ে কোনওরকম কটূক্তি করেন, তাহলে তাঁকে কষিয়ে এক চড়।”
তবে স্ত্রী মিথিলার এই টুইটে পরিচালক মুখুজ্জ্যে মশাই কিন্তু বেশ মজা খুঁজে পেয়েছেন। অর্ধাঙ্গিনীর টুইট শেয়ার করে লিখেছেন, “অনেক হয়েছে পাগলি, এবার কাঁদাবি নাকি?” এর আগে সৃজিত এবং মিথিলার পাশে দাঁড়িয়ে নেটিজেনদের বিনম্রভাবেই উত্তর দিয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন এবং সৃজিতের দীর্ঘদিনের বন্ধু গায়ক অনুপম রায়। মিথিলা আপাতত জেনিভা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে ব্যস্ত। তবে তার মাঝেই একের পর এক নেটিজেনের কদর্য আক্রমণে তিতিবিরক্ত হয়ে মুখ খুললেন।
I am not married to a Hindu or an Indian or a film-maker. I am married to a kind-hearted, intelligent person whom I fell in love with. And therefore, I am proud of all of his identities. Anybody trying to demean my marriage or my partner will get one tight slap! Period.
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) January 12, 2020
[আরও পড়ুন: ‘ভালবাসার রোদ জানলা বেয়ে আয়’, কেন বলছেন ঋতাভরী? ]
Bas kar pagli, ab rulayegi kya?😋🤣🙈 https://t.co/3EFn11YHGb
— Srijit Mukherji (@srijitspeaketh) January 12, 2020
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক