সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ কোটি টাকার জালিয়াতি মামলায় বিপাকে পরিচালক বিক্রম ভাট। রাজস্থান এবং মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করে তাঁকে। মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে গ্রেপ্তারির আগে দাবি করেছিলেন পরিচালক।
মুম্বইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ অজয় মুরদিয়ার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেন। গত বছরের ২৫ এপ্রিল মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে দেখা হয় পরিচালক বিক্রম ভাট-সহ তাঁর গোটা টিমের সঙ্গে বৈঠক হয় চিকিৎসকের। ওই বৈঠকে ছিলেন পরিচালকের স্ত্রী শ্বেতাম্বরী ভাট। তাঁর দাবি, ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। একটি পয়সাও ফেরত পাননি চিকিৎসক।
রাজস্থানের উদয়পুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে সস্ত্রীক পরিচালক-সহ ৬ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস দায়ের করা হয়। সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন পরিচালক। তার মাত্র কুড়ি দিন পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মুম্বই ও রাজস্থান পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তারও হন বিক্রম ভাট। মুম্বইয়ের ইয়ারি রোড থেকে গ্রেপ্তারির পর বান্দ্রা আদালতে তোলা হয় তাঁকে। ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়ার কথা পরিচালককে।
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট