Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Zoya Akhtar

জোয়া আখতারের ছবিতে শাহরুখকন্যা ও অমিতাভের নাতি, প্রকাশ্যে ‘দ্য আর্চি’র টিজার

এই ছবিতে রয়েছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২২, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২২, ১৫:৩৮

options
link
জোয়া আখতারের ছবিতে শাহরুখকন্যা ও অমিতাভের নাতি, প্রকাশ্যে ‘দ্য আর্চি’র টিজার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার। এই ছবি দিয়েই বলিউডের পর্দা পা রাখছেন শাহরুখকন্যা সুহানা খান , অমিতাভের নাতি অগস্তা নন্দা ও শ্রীদেবীকন্যা খুশি কাপুর। সঙ্গে একঝাঁক বলিউডের নতুন প্রজন্মের অভিনেতারা। এই ছবির টিজার দেখেই ইঙ্গিত পাওয়া গেল, বলিউডের স্টারকিডরা একেবারেই তৈরি দর্শকদের মন জয় করতে।

স্টারকিডরা কেরিয়ার বাছার সময় যদি তাঁদের মা-বাবার পথ অনুসরণ করেন, তাহলে বলিউড জুড়ে নেপোটিজম বিতর্ক শুরু হয়। ঠিক যেমনটি ঘটেছে শাহরুখের মেয়ে সুহানা (Suhana Khan), শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দার সিনেমায় পা দেওয়ার সময়। জোয়া আখতার তাঁর নতুন ছবিতে এই তিন স্টারকিডকে পর্দায় নিয়ে আসছেন, এই ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের শুরু। নিন্দুকরা স্পষ্ট জানিয়ে ছিলেন, তারকা সন্তান হওয়ার জন্যই জোয়ার ছবিতে নাকি জায়গা করে নিয়েছেন এই তিন তারকা সন্তান।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

[আরও পড়ুন: সত্যজিতের চরিত্রে মন কাড়লেন জিতু কমল, কেমন হল অনীকের ‘অপরাজিত’?]

জোয়া আখতারের এই ছবিতে দেখা যেতে পারে সইফ আলি খানের (Saif Ali Khan) ছেলে ইব্রাহিম আলি খানকে। বলিউডের তারকাপুত্র ও কন্যাদের ছবিতে সই করানোর জন্য হন্যে হয়ে ঘুরছেন নামকরা সব পরিচালক ও প্রযোজক সংস্থা। এমনকী, করণ জোহরও মুখিয়ে ছিলেন এদের নিয়ে ছবি তৈরি করবেন বলে। তবে বাজিমাত করলেন জোয়া আখতার।

কয়েকদিন আগে ইনস্টাগ্রামে জোয়া আখতার জনপ্রিয় কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশনে জোয়া আখতার লিখেছিলেন, ”এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে চলেছি। সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম।” আর্চিকেই এবার সেলুলয়েডে আনতে চলেছেন জোয়া আখতার। নেটফ্লিক্সেই দেখা যাবে এই ছবি, সেটাও স্পষ্ট জানিয়ে ছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger Baby (@tigerbabyfilms)

জোয়ার ছবিতে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যাকে। শ্রীদেবীর ছোট মেয়ে খুশি অভিনয় করছেন বেটি কুপারের চরিত্রে। অন্যদিকে, অমিতাভের নাতি জোয়ার আর্চি। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। 

মেয়ের প্রথম ছবির টিজার দেখে আপ্লুত শাহরুখ খান। ইনস্টাগ্রামে সুহানাকে শাহরুখ লিখলেন, ‘নিজের মতো হয়ে ওঠো, তোমাকে অনেকটা দূর যেতে হবে। তবে মনে রেখো মানুষের হৃদয়ের পথ অনেকটা প্রশস্ত। শুরু হোক তোমার লাইট, ক্যামেরা, অ্য়াকশন!’

[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে টাকা হজম স্বামীর? জন্মদিনে ফ্ল্যাট থেকে অভিনেত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.