সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটাপ্পার হাতে কেন মরতে হল বাহুবলীকে? এ প্রশ্নের উত্তর পেতে হাপিত্যেশ করে বসে আছেন সিনেপ্রেমীরা৷ সে উত্তর দিতে আসছে বাহুবলীই৷ মুক্তি পেল বাহুবলী ২-এর ফার্স্ট লুক৷
বক্স অফিসে ইতিহাস তৈরি করা এস রাজামৌলির বাহুবলীর দ্বিতীয় পর্বের ঘোষণা আগেই হয়েছিল৷ তবে এই পর্বে বাহুবলীকে ঠিক কীভাবে পাওয়া যাবে, তা জানা যায়নি৷ সে নিয়ে ছিল অধীর আগ্রহ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে নিজস্ব মেজাজেই ফিরল বাহুবলী৷
ছবির নায়ক প্রভাসের জন্মদিনের উপহার হিসেবেই তাঁর হাতে তুলে দেওয়া হল বাহুবলী ২-এর ফার্স্ট লুক৷ জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বেও জমজমাট অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে প্রভাসকে৷ ছবির প্রয়োজনে নাকি ২০ কেজি ওজনও বাড়িয়েছেন নায়ক৷ প্রভাস ছাড়াও আছেন রানা ডগ্গুবতি, তমান্না ভাটিয়া-সহ অন্যান্য অভিনেতারা৷ তবে এ পর্বে সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটির খোঁজে আছেন দর্শকরা৷ কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল, সে প্রশ্নে এতদিন ধরে জর্জরিত হয়েছেন খোদ পরিচালকও৷ যদিও ‘পরিচালকের ইচ্ছে’ বলে বরাবর তিনি তা এড়িয়ে গিয়েছেন৷ অতএব ছবিতেই যে তুরুপের তাস লুকিয়ে আছে তা বলাই বাহুল্য৷ আর তাই ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে বেড়েছে উত্তেজনা৷ যেহেতু প্রথম লুকে বাহুবলীকেই দেখা গিয়েছে, তাই অনেকেরই ধারণা বাহুবলী নিশ্চয়ই মরেনি৷ তবে কি বাহুবলী ফিরেই প্রমাণ করবে যে সে মরেনি? উত্তর তোলা থাকল পর্দাতেই৷ ছবি মুক্তি আগামী বছেরের এপ্রিলে৷
MAHENDRA BAAHUBALI is ARRIVING …. #Baahubali2FirstLook. #WKKB. . pic.twitter.com/HR5ATDnqQC
— rajamouli ss (@ssrajamouli) October 22, 2016
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক