Advertisement
Advertisement
Hiran Chatterjee

শ্যামপুরে মনোনয়ন পেশ হিরণের, ‘স্ত্রী হিসেবে রক্ষিতার নামোল্লেখ করেছে?’ খোঁচা প্রথম স্ত্রী অনিন্দিতার

'ভারতীয় সংবিধান রক্ষিতার নামোল্লেখ করতে দেয়?' হিরণ চট্টোপাধ্যায় মনোনয়নপত্র জমা দিতেই দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকে কটাক্ষ প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৭:৫৩

options
link
শ্যামপুরে মনোনয়ন পেশ হিরণের, ‘স্ত্রী হিসেবে রক্ষিতার নামোল্লেখ করেছে?’ খোঁচা প্রথম স্ত্রী অনিন্দিতার zoom
হিরণের মনোনয়ন পেশের পরই খোঁচা প্রথম স্ত্রী অনিন্দিতার , ছবি- ফেসবুক

“মনোনয়নে স্ত্রী হিসেবে কার নাম লেখে দেখব…”, গত মার্চ মাসে পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকায় হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পরই তোপ দেগেছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। এবার শ্যামপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতেই ফের আক্রমণ শানালেন নেতা-অভিনেতার প্রথম স্ত্রী। তবে শুধু হিরণ নয়, তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও একযোগে কটাক্ষ করেছেন অনিন্দিতা (Anindita Chatterjee)!

মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিন কয়েক আগেই প্রথম স্ত্রীর কাছে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল’ চেয়েছিলেন হিরণ। এবার নেতা-অভিনেতার মনোনয়ন পেশের পরই তাঁর দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করলেন অনিন্দিতা! বুধবার পদ্মপ্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে ‘সঙ্গী’ হিসেবে জ্বলজ্বল করছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’ শব্দের উল্লেখ রয়েছে। 

প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। তবে মার্চের ১৯ তারিখ পদ্মশিবিরের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শত বিতর্ক সত্ত্বেও হিরণের উপর ভরসা হারায়নি দল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির ‘তুরুপের তাস’ তিনি। প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় আদা-জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এবার শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই পদ্মপ্রার্থীকে নিয়ে ফের বিস্ফোরক অনিন্দিতা চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিন কয়েক আগেই প্রথম স্ত্রীর কাছে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল’ চেয়েছিলেন হিরণ। এবার নেতা-অভিনেতার মনোনয়ন পেশের পরই তাঁর দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করলেন অনিন্দিতা!

Advertisement
Hiran Chatterjee files nomination in Shyampur
নেতা-অভিনেতার মনোনয়ন পেশের পরই তাঁর দ্বিতীয় স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে কটাক্ষ করলেন অনিন্দিতা! ছবি: সোশাল মিডিয়া

বুধবার পদ্মপ্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে ‘সঙ্গী’ হিসেবে জ্বলজ্বল করছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’ শব্দের উল্লেখ রয়েছে। গত মার্চেই অবশ্য সেকথা বলেছিলেন অনিন্দিতা। এবার হিরণের মনোনয়ন পেশের চব্বিশ ঘণ্টার মধ্যে ফের তোপ দাগলেন! বৃহস্পতিবার ফেসবুক পোস্টে অনিন্দিতা প্রশ্ন ছোড়েন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” যদিও পোস্টে হিরণ কিংবা তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির নামোল্লেখ নেই, তবে এই বক্রোক্তি যে তাদের উদ্দেশ্য করেই, সেটা আলাদা করে বলার প্রয়োজন হয় না।

“আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে। আমি দেখব এবার ও কী করে।…” 

গত মার্চে হিরণ বিজেপির তরফে টিকিট পেতেই প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছিলেন, “আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে। আমি দেখব এবার ও কী করে। এখনও হিরণ ঋতিকাকে নিয়ে কিছু বলেনি। তাই মনে হয় পালটি খেতে পারে!” এবার হিরণ চট্টোপাধ্যায়ের নমিনেশন জমা দেওয়ার রাত পোহাতেই স্বামীর দ্বিতীয় বিবাহ অভিযান নিয়ে ফের আক্রমণ শানালেন অনিন্দিতা চট্টোপাধ্যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.