সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পদ্মাবতী’ বিতর্কের আঁচ এবার শহরেও। দেশ জুড়ে ‘পদ্মাবতী’ নিয়ে ধুন্ধুমার কাণ্ডের মধ্যে শহরেও আছড়ে পড়ল ছবি নিয়ে বিতর্ক। এবার দক্ষিণ কলকাতার জনপ্রিয় সিনেমা হল নবীনায় ঢুকে একদল যুবক ছবির পোস্টার খুলে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। ছবি যাতে সিনেমা হলে না দেখানো হয় তার জন্য হলমালিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। হলমালিক যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। একইসঙ্গে হলের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ।
[‘পদ্মাবতী’র বিক্ষোভে এবার আগুনে ঘি ঢাললেন প্রসূন]
প্রসঙ্গত, লাগাতার বিক্ষোভের জেরে এদিনই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা Viacom 18 motion pictures। সিবিএফসির ছাড়পত্র পেলে তবেই নাকি মুক্তির দিন ঘোষণা করা হবে। ছবির প্রেক্ষাপট ঘিরে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা কাটার জন্যই এমন সিদ্ধান্ত প্রযোজনা সংস্থার। ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, রাজ পরিবারকে অসম্মান করা হয়েছে, এই স্লোগান তুলে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছে হিন্দু সংগঠনগুলি। শুটিং সেট ভাঙচুর থেকে, পোস্টার পোড়ানো, ছবি মুক্তির প্রতিবাদে রক্তে লেখা সই জোগাড় থেকে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ার হুমকি, কিছুই বাদ পড়েনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় চিতোর দুর্গ। দফায় দফায় বিদ্রোহ চালাচ্ছে কর্ণি সেনা, সর্ব ব্রাহ্মণ মহাসভার মতো সংগঠনগুলি। সেই আগুনে আবার ঘি ঢালেন সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশী। ছবিতে যে ইতিহাসকে কোনওরকমভাবে বিকৃত করা হয়নি তা প্রমাণ করতে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন বনশালি ও ছবির নির্মাতারা। কিন্তু সার্টিফিকেশন পাওয়ার আগে ছবি দেখানো নিয়ে প্রশ্ন তুলে দেন প্রসূন। তাঁর মতে সার্টিফিকেশন ‘অসম্পূর্ণ’। সেই অবস্থায় ছবি দেখিয়ে সিবিএফসি-র নিয়মভঙ্গ করছেন নির্মাতারা।
[লাগাতার বিক্ষোভের জের, পিছল ‘পদ্মাবতী’র মুক্তির দিন]
এবার শহরের জনপ্রিয় সিনেমা হলে একদল যুবকের চড়াও হওয়া এবং হলমালিককে হুমকির ঘটনা উদ্বেগে ফেলেছে পুলিশকে। তড়িঘড়ি মোতায়েন করা হয়েছে পুলিশ। কারা এসে হুমকি দিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় যথারীতি আতঙ্কে রয়েছে হল কর্তৃপক্ষ। যদিও ছবির মুক্তির দিন পিছিয়ে গিয়েছে, তাতেও পোস্টার খুলে নেওয়ার হুমকি বিনোদনের জন্য খুব একটা ভাল উদাহরণ নয় বলে মত ওয়াকিবহাল মহলের।
সর্বশেষ খবর
-
পঞ্চমী থেকে দশমী প্যান্ডেল হপিংয়ের প্ল্যান! ট্রেন্ডিং ফ্যাশনে সেজে উঠুন পুরুষরা, রইল টিপস
-
সিরিজের মাঝে ছাঁটাই কোচ-অধিনায়ক! ‘পাকিস্তানে এটাই হয়, ভরসা রাখুন’, খোঁচা ভারতীয় তারকার
-
হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ
-
একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে
-
‘কে এই সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং?’ সুপারস্টারদের নিয়ে ‘টিপ্পনি’, ফের বিতর্কে অন্নু কাপুর