Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬
Aamir Khan-Gauri Spratt

বছর কয়েক প্রেমের পর আমিরকে বিয়ে, ধর্ম বদলালেন গৌরী?

মুম্বইয়ে আমিরের বান্দ্রার বাড়িতে রবিবার বিয়ের আয়োজন করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ আইনি বিয়ে সারেন তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:১৪

options
link
বছর কয়েক প্রেমের পর আমিরকে বিয়ে, ধর্ম বদলালেন গৌরী? zoom
আমিরকে বিয়ের জন্য ধর্ম বদল করেন গৌরী?

প্রেম ধর্মের বেড়াজাল মানে না। আর সে কারণেই বোধহয় ইসলাম ধর্মাবলম্বী আমিরের সঙ্গে খ্রিস্টান গৌরী স্প্র্যাটের (Gauri Spratt )মন দেওয়া নেওয়া। বছর কয়েক প্রেমের পর মধুরেণ সমাপয়েত। বৃষ্টিমুখর রবিবারে তৃতীয়বার বিয়ে সেরেছেন আমির (Aamir Khan)। প্রশ্ন উঠছে, আমিরকে বিয়ের জন্য কি ধর্মবদল করেছেন গৌরী?

প্রথমবার আমির খান সংসার পাতেন রীনা দত্তের সঙ্গে। ইরা এবং জুনেইদ – দুই সন্তান তাঁদের। রীনার সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের পর আমিরের মন চুরি করেন কিরণ রাও। তাঁদের সন্তান আজাদ। দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টেনে গত ২০২১ সালে বিচ্ছেদ হয় দু’জনের। রীনা কিংবা কিরণ কেউই আমিরকে বিয়ের জন্য ধর্মান্তরিত হননি। দীর্ঘ সাংসারিক জীবনে যে যাঁর নিজের ধর্ম পালন করে গিয়েছেন। আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর বেঙ্গালুরুর অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম। মা পাঞ্জাবি পরিবারের আইরিশ বংশোদ্ভূত রিটা। বাবা রবার্ট স্প্র্যাট তামিল ব্রিটিশ বংশোদ্ভূত। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে গৌরী ধর্ম পরিবর্তন করেছেন কিনা। এখনও পাওয়া তথ্য অনুযায়ী, ধর্ম পরিবর্তন সংক্রান্ত কোনও বিষয়ে গৌরী কিংবা আমির কারও তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রীনা এবং কিরণ যদি ধর্ম পরিবর্তন না করেন, তবে গৌরীর ক্ষেত্রেও ধর্মান্তরিত হওয়ার প্রশ্ন উঠছেই না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Aamir Khan and Gauri Spratt after tying the knot
গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের

মুম্বইয়ে আমিরের বান্দ্রার বাড়িতে রবিবার বিয়ের আয়োজন করা হয়। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ আইনি বিয়ে সারেন তাঁরা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অনুযায়ী, সইসাবুদের সময় আমিরের পাশেই ছিল গৌরীর সন্তান। এছাড়া উপস্থিত ছিলেন আমিরের সন্তান ইরা ও জুনেইদ। আমিরের মা নূপুর শিখরে, পরিচালক আশুতোষ গোয়ারিকর, আম্বানি পরিবারের সদস্য, ক্রিকেটার ইরফান পাঠান, রাজ ঠাকরে-সহ ঘনিষ্ঠ বৃত্তের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন অনুষ্ঠান। বিয়েতে অফ হোয়াইট রঙের ধুতি এবং পাঞ্জাবি পরে সাজেন আমির। তাঁর পায়ের নূপুর সকলের নজর কেড়েছে। কী কারণে নূপুর পরেন আমির, তা জানা যায়নি। গৌরীও প্রায় একই রঙের লেহেঙ্গা পরেন। হালকা মেকআপ এবং গয়নায় সাজেন তিনি। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.