সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত বেশ কয়েকমাস ধরেই চর্চায় বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে তরজা তুঙ্গে। স্বামীকে নিয়ে একাধিকবার নানা মন্তব্যও করেছেন সুনীতা প্রকাশ্যে। যদিও গোবিন্দা এই নিয়ে সেই অর্থে মুখ খোলেননি। এর মাঝেই করবা চৌথে স্ত্রীকে সোনার ভারী গয়না উপহারও দিয়েছেন। সবকিছু মোটামুটি চললেও এবার সুনীতার করা এক মন্তব্যকে ঘিরে ক্ষমাপ্রার্থী গোবিন্দা। কী এমন বলেছিলেন সুনীতা যা ঘিরে পরিস্থিতি এমন জটিল হল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা মন্তব্য করেছিলেন, “আমাদের বাড়িতে আমাদের যে পুরোহিত আসেন তাঁকে অন্ধের মতো আমার স্বামী গোবিন্দা বিশ্বাস করেন। তিনি আসেন, পুজো করেন আর তাঁর পুজো করা মানেই দুই লাখ টাকা তাঁকে দক্ষিণা দিতে হয়। আমার মনে হয় জীবনে এসবের খুব একটা প্রয়োজন পড়ে না। আমি ওকে অনেকবার বলেছি এসবের কোনও প্রয়োজন নেই। এভাবে টাকা নষ্ট করা অমূলক। তোমাকে বোকা বানানো হচ্ছে। তুমি তোমার ভক্তি দিয়ে ভগবানকে ডাকো তিনি এমনিই তোমার পুজো নেবেন। তোমার প্রার্থনা শুনবেন। কারও কথায় বোকা হওয়ার কোনও অর্থ হয় না।”
স্ত্রী সুনীতার এই মন্তব্যের পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোবিন্দা ক্ষমা চান স্ত্রীর হয়ে। তিনি বলেন, “আমার স্ত্রী সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাদের কুলপুরোহিত মুকেশ শুক্লাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন। আমি এর প্রতিবাদ জানাই। মুকেশ শুক্লা আমারই পরিবারের একজন। আমি তাঁকে কখনও পরিবারের বাইরের কেউ বলে মনে করিনি। আমি তাঁকে ভীষণভাবে শ্রদ্ধা করি। আমি সুনীতার এই মন্তব্যকে একেবারেই সমর্থন করছি না।”
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা