Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Kangana Ranaut

ধর্মীয় ভাবাবেগে আঘাত! কঙ্গনার ‘এমার্জেন্সি’কে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের

‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৪, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৪, ১৩:১৩

options
link
ধর্মীয় ভাবাবেগে আঘাত! কঙ্গনার ‘এমার্জেন্সি’কে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তাঁর ‘এমার্জেন্সি’ ছবি মুক্তির আগেই বিতর্কে জড়াল। এই ছবিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি।  তাঁর অভিযোগ, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। উপযুক্ত পদক্ষেপের জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। এমনীতেই এর আগে শিখ বিরোধী মন্তব্য করায় শিখ সম্প্রদায়ের রোষানলের মুখে পড়েছিলেন কঙ্গনা। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।

‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং জানিয়েছেন, কঙ্গনা পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটিতে শিখ সম্প্রদায়কে ঘাতক হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। যা কিনা এই সম্প্রদায়ের মানুষদের মূল্যবোধে আঘাত হানে। এমার্জেন্সি ছবি মুক্তি পাওয়া একেবারেই উচিত নয়। এই ছবি শিখ বিরোধী তথা পাঞ্জাব বিরোধী কথা বলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]

দেশ না সিংহাসন, কোনটা বেশি জরুরী? ‘এমার্জেন্সি’র ট্রেলারে সেই প্রশ্ন তুলেই ঝাঁজাল কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইন্দিরা গান্ধির আমলে সত্তরের দশকে গোটা ভারত যে জরুরী অবস্থার সাক্ষী হয়েছিল, সেই ঝলক তুলেই ট্রেলার (Emergency Trailer) প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাংসদ। দেশের গণমাধ্যমের কন্ঠস্বর যেভাবে রোধ করা হয়েছিল, সেই ঘটনা তুলে ধরেই ‘এমার্জেন্সি’ পর্বকে ‘গণতন্ত্রের কালো অধ্যায়’ বলে সম্বোধন করলেন কঙ্গনা।

 

প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথটিক লুকে ট্রেলারে একেবারে চমকে দিলেন অভিনেত্রী। আড়াই মিনিটের ট্রেলারে তরুণী ইন্দিরার দাপুটে উত্থান। ‘জননেত্রী’ হওয়ার গোড়ার দিকে বাবা জওহরলাল নেহরুর সঙ্গে তৈরি হওয়া দূরত্বের ঝলকও দেখা গেল। তাঁর দীর্ঘ কর্মজীবন জুড়ে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ইন্দিরা গান্ধী কিভাবে সেসব ঘটনার রাশ একা হাতে রেখেছিলেন, ট্রেলারে সেই ঝলকও দেখা গেল।

 

অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল শ্রেয়স তলপড়েকে। স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমান, জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গেল অনুপরম খেরকে। প্রয়াত অভিনেতা উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় দেখা গেল সতীশ কৌশিক। ‘এমার্জেন্সি’ পরিচালনার দায়ভার নিজের হাতেই রেখেছিলেন কঙ্গনা।

[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.