সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালকের কাছে তাঁর তৈরি সিনেমা ভালবাসা প্রকাশের এক মাধ্য়ম। ঠিক যেমন পরিচালক হনসল মেহতার কাছে তাঁর ‘শহিদ’ ছবিটি। আর তাই তো ভালবাসার দিনে সবাই যখন তাঁদের প্রিয় মানুষকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নিজের সবচেয়ে প্রিয় ছবির স্মৃতিতে ভেসে গেলেন হনসল।
ইনস্টাগ্রামে শাহিদ ছবির প্রথম পোস্টার শেয়ার করে পরিচালক লিখলেন, ”তখনও ছবির নাম ঠিক হয়নি। তবে ভাবনায় ছিল এই ছবির নাম শাহিদই হবে। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন ছবির নাম মুসলিম নাম দিয়ে করলে কেউ ছবি দেখবে না। অনেকে আবার ছবির ক্লাইম্যাক্স বদলে ফেলতে বলেছিলেন। তবে শেষমেশ দেখুন নামটাও একই রইল। ছবির ক্লাইম্যাক্স। দারুণ অভিনেতা মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাওয়ের অভিনয়ে এই ছবি হয়ে উঠল মাস্টারপিস।”
View this post on Instagram
[আরও পড়ুন: ‘পূজা’কে ফোন ‘পাঠানে’র! ফের আগুন ঝরাতে আসছে ‘ড্রিমগার্ল ২’, দেখুন টিজার]
প্রসঙ্গত, ২০২৩ সালের অস্কারে শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আর এরপরই তাঁকে কটাক্ষ করেছেন আরেক পরিচালক হনসল মেহতা। তাঁর দাবি, মিথ্যে বলছেন বিবেক।
ঠিক কী বলছেন হনসল? তিনি নিউ ইয়র্কের কলাম লেখক অসীম ছাবড়ার একটি টুইট রিটুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। বিভেদ সৃষ্টিকারী ছবিটির পরিচালক যে দাবি করছেন তাঁর ছবি অস্কারে শর্টলিস্টেড হয়েছে, তা মিথ্যে। ওঁর ছবিটি কেবল অস্কারের জন্য মনোনীত হয়েছে। যে ছবিই মনোনীত হতে পারে যদি সেটা কিছুদিনের জন্য লস অ্যাঞ্জেলসে চলে থাকে।’ হনসল মেহতা এই টুইটটিই শেয়ার করে লিখেছেন, ‘আপনি গণহত্যাকে অস্বীকার করা রাষ্ট্রবিরোধী।’
[আরও পড়ুন: ‘আমার মাথায় রামদেবের হাত নেই!’ রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ নিয়ে ফের সরব শ্রীলেখা! ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক