মাত্র দু’কোটি খরচ করে বিশাল চতুর্বেদী তৈরি করেছেন ‘হনুমান অংশ’। কিন্তু, বক্স অফিস কালেকশন দেখে লজ্জায় মুখ ঢাকছে বিগ বাজেট ছবিগুলো তা বললে অত্যুক্তি হবে না। বলিউডের হেভিওয়েট তারকাদের সমসাময়িক ছবির বক্স আয় ‘হনুমান অংশ’-এর সাফল্য থেকে হাজার হাজার মাইল দূরে। বিশ্বব্যাপী আয়ের নিরিখি তিনশো কোটির গণ্ডি পেরিয়ে বেনজির সাফল্য অর্জন করেছে বিশাল চতুর্বেদীর ‘হনুমান অংশ’। এমতাবস্থায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ভজন গাইলেন পরিচালক।
সংঘ পরিবারের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার একটি ভজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন নরেন্দ্র মোদি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হনুমান অংশ’-এর পরিচালক বিশাল চতুর্বেদী। সিনেমার গান ‘সীতা রাম’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। কনসার্টের ধাঁচে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহ সেখানে উপস্থিত সকলেই ঈশ্বরের ভক্তিতে মশগুল হয়ে পড়েন। বিশালের ভজনে বিভোর হয়ে যান খোদ প্রধানমন্ত্রী মোদি।
পরিচালকের কণ্ঠে ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী, তা চোখে মুখেই স্পষ্ট। গভীর মনোসংযোগের সঙ্গে ভজন শোনেন এবং খঞ্জনি বাজিয়ে ভজন উপভোগ করেন। সোমবার নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন পরিচালকসহ কলাকুশলীরা। এহেন সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
View this post on Instagram
শাহী বৈঠক শুধু বক্স অফিস কালেকশনেই সীমাবদ্ধ ছিল না অমিত শাহ ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য, পরম্পরা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং নিম করোলি বাবার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। নির্মাতাদের ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত গল্প বলার কাজ আগামীতে চালিয়ে যেতে উৎসাহিত করেন। এর আগে উত্তরপ্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করেন ‘হনুমান অংশ’-এর কলাকুশলীরা।
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল