সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বস ইজ আউট’। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ছবি দেখে এমনই মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসিমুখেই বিসিসিআই সভাপতির মন্তব্যের জবাব দিলেন বলিউডের ‘শাহেনশা’। দুই তারকার এই ভারচুয়াল কথোপকথনের সাক্ষী থাকলেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করেন। নিয়মিত ব্লগও লেখেন ‘বিগ বি’। বুধবার নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। তাঁর পরনে ছিল নীল পুলওভার। যাতে লেখা ছিল ‘সিটি ফগ’। ছবির ক্যাপশনে অমিতাভ লেখেন, “হ্যাঁ… একদম ঠিক…শহরে কোনও ফগ নেই… মুম্বই একদম ঝলমলে…শুধু এই কোভিডের হাত থেকে রেহাই দিয়ে আমাদের সকলের শূন্যতাকে পূর্ণতায় পরিণত করুন… আরে… আপনারা তো জানেনই আমি কী বলতে চাইছি।”
[আরও পড়ুন: ওষুধের দোকান থেকে এবার আপনিও কিনতে পারবেন করোনার জোড়া ভ্যাকসিন! মিলল প্রাথমিক ছাড়পত্র]
অমিতাভের এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “বস ইজ আউট… বয়স তো শুধু সংখ্যা মাত্র।” বিসিসিআই সভাপতির এই প্রতিক্রিয়ার জবাবে একাধিক হাসিমুখের ইমোজি দিয়ে অমিতাভ লেখেন, “কাজ তো শুরু করতেই হবে…কত দিন আর বাড়িতে বেকার বসে থাকা যায়!”

ক্রিকেট আর বলিউডের সম্পর্ক নতুন হয়। অমিতাভ বচ্চনও ক্রিকেট দেখতে ভালবাসেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বজয়ের পর ছেলে অভিষেক এবং বউমা ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন। আমজনতার সঙ্গে সেলিব্রেট করেছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর অত্যন্ত পছন্দের ক্রিকেটার। বিগ বি-র সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ খেলেছেন সৌরভ। আবার কলকাতায় যখন ‘পিকু’ ছবির শুটিং হয়েছিল, স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে অমিতাভের সঙ্গে দেখাও করেন।
দু’জনের এই সোশ্যাল মিডিয়ার আলাপচারিতা বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। করোনা পরিস্থিতিতে সামাজিক মাধ্যমই যেন দূর করল ভৌগলিক দূরত্ব, এমনটাই মনে করছেন তাঁরা।
[আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে সাফল্য, কোভিড আক্রান্ত মহিলাকে নয়া জীবনদান বর্ধমান মেডিক্যালের]
সর্বশেষ খবর
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ