সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার চুল প্রায় সবই সাদা। চোখ বন্ধ, হাত দুটো কোলের কাছে মুঠো করা। উদ্বিগ্ন চোখে দিলীপ কুমার। ‘দিলীপ সাহাব’-এর দিকে চেয়ে আছেন সায়রা বানু (Saira Banu)। অসুস্থ দিলীপ কুমারের (Dilip Kumar) অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই ছবিটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। আর তাতেই মন খারাপ অনুরাগীদের।
Latest. An hour ago. pic.twitter.com/YBt7nLLpwL
Advertisement— Dilip Kumar (@TheDilipKumar) June 7, 2021
৯৮ বছরের দিলীপ কুমারের এমন করুণ অবস্থার ছবি দেখে আফশোস করেছেন অনেকেই। কেউ কিংবদন্তি অভিনেতার বিভিন্ন বয়সের ছবি শেয়ার করেছেন, কেউ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, কেউ আবার সবসময় দিলীপ কুমারের পাশে থাকার জন্য সায়রা বানুর প্রশংসা করেছেন।

[আরও পড়ুন: সত্যজিৎ রায়ের কোন ছোট গল্পগুলি উঠে এল নেটফ্লিক্সের ‘রে’ সিরিজে? দেখুন ট্রেলার]
রবিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দিলীপ কুমার। মুম্বইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে তাঁকে দেখছেন চেস্ট স্পেশ্যালিস্ট ডা. জালিল পার্কার। ইতিমধ্যেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে একাধিক রটনা রটেছে। ভুয়ো খবরও ছড়িয়েছিল। সোমবার তা নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতার প্রোফাইল থেকে টুইট করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে কোনও গুজব না ছড়ানোর অনুরোধও জানানো হয়েছিল সোমবারের টুইটে।
পরে আবার সায়রা বানু তাঁর স্বামীর আরোগ্য কামনা করার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার স্বামী, আমার কোহিনূর, আমাদের দিলীপ সাহাবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই চিকিৎসকরা আমায় আশ্বাস দিয়েছেন। আমার বিনীত অনুরোধ, দয়া করে কেউ সাহাবের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াবেন না। অতিমারীর এই সময়ে আপনারা সকলে সুস্থ ও ভাল থাকুন এই প্রার্থনাই করি।”
Message from Saira Banu pic.twitter.com/TDQzXDAigs
— Dilip Kumar (@TheDilipKumar) June 7, 2021
[আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী রোশন সিং!]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?
-
কেন বলেছিলেন, ‘স্যাটা গরম করে দেব’? উত্তর দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেই
-
তারেক জমানাতেও বদলাল না ছবি! গোপালগঞ্জে মুজিবের ম্যুরালে কালি, বিক্ষোভে ছাত্রলিগ