সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় এখন যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন। আর ঠিক এরই মাঝে রহস্যময় পোস্ট করেছেন ঋষি কৌশিক। আর অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের সম্পর্কে টুইস্ট! সম্প্রতি তাঁদের দেখা গেল এক ফ্রেমে। আর সেখান থেকেই গুঞ্জন, ফের নাকি জোড়া লাগছে ইন্দ্রনীল ও বরখার ভাঙা সংসার!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ২০২১ সালে ইন্দ্রনীল ও বরখার ডিভোর্সের খবর শোনা যায়। গুঞ্জনে রয়েছে, টলিপাড়ার আরেক নায়িকার সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্কের কারণেই নাকি এই বিচ্ছেদ। তাহলে কী এসব ভুলে ফের ইন্দ্রনীলের কাছে ফিরছেন বরখা?
[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]
আসলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্দ্রনীল ও বরখার ‘চলতি রহে জিন্দেগি’ নামের একটি ছবির প্রথম ঝলক। যা শুট হয়েছিল লকডাউনের সময়। তার পরেই সংসারে অশান্তি শুরু হয় দুজনের। সেই ঝলকেই একফ্রেমে দেখা মিলল দুজনের। তাহলে ফ্রেমের প্রেম, বাস্তবেও ফিরবে?
বরখার কথায়, “আমরা যখন এই ছবির শুট করি তখন লকডাউন চলছিল। আমাদের বিবাহিত জীবন ছিল আনন্দে পূর্ণ। সেই সময় পরিচালক আরতি এস বাগদি এই সিনেমার প্রস্তাব নিয়ে আসেন।” তবে বরখা স্পষ্ট করেছেন, তাঁদের সম্পর্ক ঠিক একই জায়গাতেই রয়েছে। সম্পর্কের মধ্যে এখনও দূরত্ব রয়েছে। এই ছবিতে ইন্দ্রনীল ও বরখার পাশাপাশি দেখা যাবে তাঁদের মেয়ে মীরাকেও।
সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে ইন্দ্রনীল বলেছিলেন, ”যখন মানুষ প্রেমে পড়ে, মানে দুটো মানুষ যখন মিউচুয়ালি প্রেমে পড়েছে, তখন কি বলতে পারবে কোন তারিখে প্রেমে পড়েছে? পারবে না। বলতে পারে কোন তারিখে প্রোপোজ করেছে বা বলতে পারে প্রথম কবে ডেটে গিয়েছে। একইরকম ভাবে যখন প্রেম ভাঙে তার তারিখ বলা যায় না। প্রেমে পড়ার থেকেও ভাঙার সময় যেন বেশি সময় লাগে। আমার ক্ষেত্রে এই সম্পর্ক ভাঙায় একটা জিনিস হয়েছে। আমার আশেপাশে যারা ছিল, অনেক পরিচিত, বন্ধুবান্ধব বা ইন্ডাস্ট্রির অনেকে, যাদের সঙ্গে আমি ইন্টার্যাক্ট করতাম, তারা যে ব্যবহার করেছে বা যে ভাবে প্রতিক্রিয়া দিয়েছে, আমার মনে হয়েছে তারা জুভেনাইল অ্যাডাল্টস। সেটা আমি জানতে পেরেছি এবং তাদের থেকে দূরে সরে গিয়েছি। সেইটা আমার পক্ষে ভালো হয়েছে। এটাই বলব।”
[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]
সর্বশেষ খবর
-
একের পর এক পদত্যাগ, নৈহাটির পুরপ্রধানের ইস্তফা, ভাঙন বারাকপুরের পঞ্চায়েতেও
-
সুতোয় ঝুলছে যুদ্ধবিরতি! হরমুজ-ইজরায়েল সংকটের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি বৈঠকে আমেরিকা
-
পক্ষে দাঁড়াল না কোনও আইনজীবী, পুলিশ হেফাজতে জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
-
মেয়ে নিখোঁজ ৩ মাস! গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় খুঁজছেন ‘অসহায়’ বাবা
-
রবিবার দেশজুড়ে ফের নিট, ‘বারবার পরীক্ষা দিয়ে ক্লান্ত’, পরীক্ষার আগেই আবারও আত্মঘাতী পড়ুয়া!