সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভারগ্রিন আশা ভোঁসলে (Asha Bhosle)। কোনও কাজে তাঁর অনিহা নেই। সুরের সম্মোহনে শ্রোতাদের মাতিয়ে রাখেন সারাক্ষণ। আবার রান্নাতেও বেশ সিদ্ধহস্ত কিংবদন্তী সংগীতশিল্পী। ৮৮ বছর বয়সেও হেঁশেলে ঢুকে পড়েন। দিব্যি রান্না করে ফেলেন সুস্বাদু পদ।

বছরের পর বছর ধরে শ্রোতাদের নিজের গানের মাধ্যমে মুগ্ধ করেছেন আশা ভোঁসলে। হিন্দির পাশাপাশি বাংলা, মারাঠি, তামিল, তেলুগু, ওড়িয়া, পাঞ্জাবি, ভোজপুরি, থেকে উর্দু, আরও না জানি কত ভাষায় গান গেয়েছেন। গানের পাশাপাশি ভাল রাঁধতেও পারেন বর্ষীয়ান সংগীতশিল্পী। তাঁর তৈরি খাবারের স্বাদে অনেকেই মুগ্ধ হয়েছেন। বর্তমানে দুবাইয়ে রয়েছেন কিংবদন্তি। সেখানেই রেস্তরাঁর রান্নাঘরে ঢুকে পড়েছিলেন। গায়ে চড়়িয়েছিলেন শেফের পোশাক। আর তৈরি করেছিলেন সুস্বাদু পদ।
[আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে পার্থর সেলেই কেটেছে দীর্ঘদিন, কেমন ছিল অভিজ্ঞতা? জানালেন নাইজেল]
ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের রান্নার ভিডিও আপলোড করেছেন আশা ভোঁসলে। যা দেখে মনে হচ্ছে, পোলাও জাতীয় কোনও পদ রান্নার করেছিলেন তিনি। তার কিছুটা হাতায় তুলে গন্ধ পাওয়ার চেষ্টা করছিলেন। নিজের রান্নায় বেশ সন্তুষ্ট কিংবদন্তি শিল্পী। এমনই মনে হয়েছে তাঁর আপলোড করা ভিডিওটি দেখে।
View this post on Instagram
আদতে সংগীতের পাশাপাশি রেস্তরাঁ ব্যবসার সঙ্গেও যুক্ত আশা ভোঁসলে। প্রায় দু’দশক ধরে এই কাজটি করেন তিনি। সারা বিশ্বে আশা ভোঁসলের রেস্তরাঁ রয়েছে। দুবাইয়ে ‘আশা’জ রেস্টুব়্যান্ট’-এর নতুন শাখা খুলেছে। তারই হেঁশেলে রান্না করেছেন কিংবদন্তি।রেস্তরাঁর আরও একটি ভিডিও শেয়ার করছেন আশা ভোঁসলে। যেখানে তাঁর নাতনি জানাই ভোঁসলেকে দেখা যাচ্ছে। দিদার রেস্তরাঁ ঘুরে দেখার ভিডিও আপলোড করেছেন জানাই।
View this post on Instagram
[আরও পড়ুন: যৌনতার প্রস্তাব দেওয়া মেয়েরা আসলে দেহ ব্যবসায়ী! অভিনেতা মুকেশ খান্নার মন্তব্যে বিতর্ক তুঙ্গে]
সর্বশেষ খবর
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ